Dhaka ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাফ নদী সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

  • Reporter Name
  • সময়: ০৮:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দীন,
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রবিবার (২৮ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

এরপর সোমবার (২৯ জুন ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে একই এলাকায় আবারও অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ২২ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

নাফ নদী সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

সময়: ০৮:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জামাল উদ্দীন,
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রবিবার (২৮ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

এরপর সোমবার (২৯ জুন ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে একই এলাকায় আবারও অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ২২ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে অভিভাবকদের লিখিত আবেদন