Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পলাশবাড়ীতে মানসম্মত ওষুধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬০ Time View

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:


গাইবান্ধার পলাশবাড়ীতে “মানসম্মত ওষুধ ও ওষুধজাত সামগ্রীর বিক্রয়, মজুত এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল মানসম্মত ওষুধ বিক্রয় ও সংরক্ষণ নিশ্চিত করা, অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফার্মেসি সেবার মানোন্নয়ন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির (বাংলাদেশ কেমিস্ট বান্ধব সম্মিলিত পরিষদ) নেতৃবৃন্দ আনোয়ার হোসেন মৃধা বেলু, আতাউর রহমান খোকা, জাকির হোসেন রনি এবং বজলুর রহমান রহিম। এছাড়া জেলা ড্রাগ সুপারিনটেনডেন্ট, বিসিডিএস জেলা কমিটির নেতৃবৃন্দ এবং গাইবান্ধা জেলার সাতটি উপজেলা শাখার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনি মণ্ডল। সার্বিক তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা বিসিডিএসের আহ্বায়ক এবং পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন (আঞ্জু)।

আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নূরে আলম সিদ্দিকী (জিল্লু), ঝুনু সরকার, রেজাউল করিম, হাবিবুর রহমান (হাবিব), হাবিবুর রহমান, ফিরোজ কামাল, শরিফুল ইসলাম বাবুসহ পলাশবাড়ী বিসিডিএসের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা ফারিয়ার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি আলমগীর এবং ফারিয়ার সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে বিসিডিএস পরিবার ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পলাশবাড়ীতে মানসম্মত ওষুধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ১১:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:


গাইবান্ধার পলাশবাড়ীতে “মানসম্মত ওষুধ ও ওষুধজাত সামগ্রীর বিক্রয়, মজুত এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল মানসম্মত ওষুধ বিক্রয় ও সংরক্ষণ নিশ্চিত করা, অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফার্মেসি সেবার মানোন্নয়ন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির (বাংলাদেশ কেমিস্ট বান্ধব সম্মিলিত পরিষদ) নেতৃবৃন্দ আনোয়ার হোসেন মৃধা বেলু, আতাউর রহমান খোকা, জাকির হোসেন রনি এবং বজলুর রহমান রহিম। এছাড়া জেলা ড্রাগ সুপারিনটেনডেন্ট, বিসিডিএস জেলা কমিটির নেতৃবৃন্দ এবং গাইবান্ধা জেলার সাতটি উপজেলা শাখার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনি মণ্ডল। সার্বিক তত্ত্বাবধান ও সফল বাস্তবায়নে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা বিসিডিএসের আহ্বায়ক এবং পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন (আঞ্জু)।

আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নূরে আলম সিদ্দিকী (জিল্লু), ঝুনু সরকার, রেজাউল করিম, হাবিবুর রহমান (হাবিব), হাবিবুর রহমান, ফিরোজ কামাল, শরিফুল ইসলাম বাবুসহ পলাশবাড়ী বিসিডিএসের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা ফারিয়ার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি আলমগীর এবং ফারিয়ার সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে বিসিডিএস পরিবার ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া