Dhaka ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সাংবাদিকের ওপর হামলা: বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে এজাহার বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২! কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ নাদিম হত্যা মামলার আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি ত্রিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফুলহ্যাম থেকে ধারে বোরহাম উডে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

  • Reporter Name
  • সময়: ০৩:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে ইংল্যান্ডের বোরহাম উড। ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র ফুটবলে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন এই তরুণ।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ ২-এ ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচ খেলেন ফারহান। এসব ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৭টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।

নতুন ক্লাব বোরহাম উডও সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে রয়েছে। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনাল পর্যন্ত খেলেছিল দলটি। নতুন মৌসুমে নিজেদের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ফলে শুরু থেকেই মূল একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে ফারহানের সামনে।

ফুলহ্যাম ছাড়ার আগে অবশ্য ক্লাবটির মূল দলের হয়ে অভিষেকের স্বাদ পেয়েছেন তিনি। গত ২৫ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। প্রায় ৪৫ মিনিট খেলেন তিনি।

ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে। ১২ বছর বয়সে ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন তিনি। এরপর বয়সভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। ২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ ২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াও তার প্রতিভার বড় স্বীকৃতি।

বোরহামে এক মৌসুমের ধারের চুক্তি তাই ফারহানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বয়সভিত্তিক ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এবার সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলে নিজেকে আরও এগিয়ে নেওয়াই তার লক্ষ্য।

এদিকে ফারহানকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে এই ইংল্যান্ডপ্রবাসী তরুণের।

ফারহানের বোরহাম উড অধ্যায় তাই শুধু ক্লাব ক্যারিয়ারের নতুন ধাপ নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও হয়ে উঠতে পারে আগ্রহের একটি বিষয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত
Tag :
জনপ্রিয় নিউজ

গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সাংবাদিকের ওপর হামলা: বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে এজাহার

ফুলহ্যাম থেকে ধারে বোরহাম উডে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

সময়: ০৩:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে ইংল্যান্ডের বোরহাম উড। ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র ফুটবলে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন এই তরুণ।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ ২-এ ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচ খেলেন ফারহান। এসব ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৭টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।

নতুন ক্লাব বোরহাম উডও সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে রয়েছে। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনাল পর্যন্ত খেলেছিল দলটি। নতুন মৌসুমে নিজেদের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ফলে শুরু থেকেই মূল একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে ফারহানের সামনে।

ফুলহ্যাম ছাড়ার আগে অবশ্য ক্লাবটির মূল দলের হয়ে অভিষেকের স্বাদ পেয়েছেন তিনি। গত ২৫ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। প্রায় ৪৫ মিনিট খেলেন তিনি।

ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে। ১২ বছর বয়সে ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন তিনি। এরপর বয়সভিত্তিক বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। ২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ ২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াও তার প্রতিভার বড় স্বীকৃতি।

বোরহামে এক মৌসুমের ধারের চুক্তি তাই ফারহানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বয়সভিত্তিক ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এবার সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলে নিজেকে আরও এগিয়ে নেওয়াই তার লক্ষ্য।

এদিকে ফারহানকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে এই ইংল্যান্ডপ্রবাসী তরুণের।

ফারহানের বোরহাম উড অধ্যায় তাই শুধু ক্লাব ক্যারিয়ারের নতুন ধাপ নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও হয়ে উঠতে পারে আগ্রহের একটি বিষয়।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান