Dhaka ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৩৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার ভেড়ামারার ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার! নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা বকশীগঞ্জের দুই ভাইয়ের বিরোধের জেরে ইসলামপুরে বড় ভাই রক্তাক্ত, অভিযুক্ত ছোট ভাই জনতার হাতে আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা

  • Reporter Name
  • সময়: ০৮:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) উপজেলার দিগলাকোনা এলাকায় সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে -২ প্রকল্প।
দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা একটি র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্ত ম্রং। প্রধান অতিথি ছিলেন সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ শেরপুর, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার মাঠকর্মকর্তা অতুল ম্রং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সহসভাপতি ফতেমনি সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সভাপতি জয় দাংগো।
আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা এবং কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।বক্তারা বলেন, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শুধু দিবস পালন ও প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিদ্যমান বৈষম্য দূর করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীরা বিভিন্ন পরিবেশনা করেন।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা

সময়: ০৮:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) উপজেলার দিগলাকোনা এলাকায় সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে -২ প্রকল্প।
দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা একটি র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্ত ম্রং। প্রধান অতিথি ছিলেন সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ শেরপুর, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার মাঠকর্মকর্তা অতুল ম্রং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সহসভাপতি ফতেমনি সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সভাপতি জয় দাংগো।
আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা এবং কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।বক্তারা বলেন, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শুধু দিবস পালন ও প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিদ্যমান বৈষম্য দূর করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীরা বিভিন্ন পরিবেশনা করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে ‘এক মুঠো ভালোবাসা’ শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা