Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হলেন অভীক তালুকদার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন। রোববার (১০ আগস্ট) রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনের সভাকক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আবদুল জলিলের উপস্থিতিতে গবেষণা ফেলোশিপ চুক্তি স্বাক্ষরিত হয়।

ফেলোশিপের আওতায় অভীকের গবেষণা প্রস্তাব ‘বাংলাদেশের চলচ্চিত্রে স্বপ্নদৃশ্য: কার্যকারিতা ও নান্দনিকতা পর্যালোচনা’ গৃহীত হয়েছে। এই গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।অভীক তালুকদার বলেন, “চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করায় চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি গবেষণাতেও আমার গভীর আগ্রহ রয়েছে। এর আগে বাংলা একাডেমি এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে নব্বই দশকের চলচ্চিত্র বিষয়ক গবেষণা করার সুযোগ পেয়েছি। ফিল্ম আর্কাইভে করণীয় গবেষণার ক্ষেত্রটি অনেক বিস্তৃত।”তিনি আরও জানান, গবেষণায় আলমগীর কবির, মোস্তফা সরয়ার ফারুকীসহ পাঁচ জন নির্মাতার চলচ্চিত্র বিশ্লেষণ করবেন। এসব চলচ্চিত্রের স্বপ্নদৃশ্য, ফ্যান্টাসির বহিঃপ্রকাশ এবং শিল্পোন্নত ইন্ডাস্ট্রির স্বপ্নবাজ চরিত্রগুলোর সংযোগ খুঁজে বের করা হবে। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পগত ধারা অতীত থেকে বর্তমান সময়ে কতটুকু বিস্তৃত হয়েছে, সেটাও এই গবেষণায় তুলে ধরাই তাঁর লক্ষ্য।

আরও পড়ুনঃ  হারানো বিজ্ঞপ্তি
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হলেন অভীক তালুকদার

সময়: ০১:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন। রোববার (১০ আগস্ট) রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনের সভাকক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আবদুল জলিলের উপস্থিতিতে গবেষণা ফেলোশিপ চুক্তি স্বাক্ষরিত হয়।

ফেলোশিপের আওতায় অভীকের গবেষণা প্রস্তাব ‘বাংলাদেশের চলচ্চিত্রে স্বপ্নদৃশ্য: কার্যকারিতা ও নান্দনিকতা পর্যালোচনা’ গৃহীত হয়েছে। এই গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।অভীক তালুকদার বলেন, “চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করায় চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি গবেষণাতেও আমার গভীর আগ্রহ রয়েছে। এর আগে বাংলা একাডেমি এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে নব্বই দশকের চলচ্চিত্র বিষয়ক গবেষণা করার সুযোগ পেয়েছি। ফিল্ম আর্কাইভে করণীয় গবেষণার ক্ষেত্রটি অনেক বিস্তৃত।”তিনি আরও জানান, গবেষণায় আলমগীর কবির, মোস্তফা সরয়ার ফারুকীসহ পাঁচ জন নির্মাতার চলচ্চিত্র বিশ্লেষণ করবেন। এসব চলচ্চিত্রের স্বপ্নদৃশ্য, ফ্যান্টাসির বহিঃপ্রকাশ এবং শিল্পোন্নত ইন্ডাস্ট্রির স্বপ্নবাজ চরিত্রগুলোর সংযোগ খুঁজে বের করা হবে। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পগত ধারা অতীত থেকে বর্তমান সময়ে কতটুকু বিস্তৃত হয়েছে, সেটাও এই গবেষণায় তুলে ধরাই তাঁর লক্ষ্য।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ