Dhaka ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গুমের স্বজনদের অপেক্ষার অবসান চান শফিকুর রহমান, দাবি নিরপেক্ষ তদন্তের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ২,৫০০টি পরিবারের মাঝে ৫০ মে.টন খাদ্যশস্য বিতরণ করেছে বিজিবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়িতে বসবাসরত বিভিন্ন পাহাড়ী-বাঙালি জাতিগোষ্ঠীর ২,৫০০টি পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথভাবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ০৮টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার মোট ১১টি স্থানে দুই দিনব্যাপী (মঙ্গলবার ও বুধবার) এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও মাচালং বাজারে এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মারিশ্যা, রূপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলী ইউনিয়ন পরিষদ মোট ০৭টি স্থানে খাদ্যশস্য বিতরণ করা হয়।

আজ সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে আশেপাশের এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ মাচালং বাজার এলাকায় খাদ্যশস্য বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম। এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত ছিলেন।

খাদ্যশস্য বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি, উপজেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করছে বিজিবি।
এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর

এছাড়াও আগামীকাল বুধবার বাকি ০৪টি স্থানে খাদ্যশস্য বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার”

বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

সময়: ১১:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ২,৫০০টি পরিবারের মাঝে ৫০ মে.টন খাদ্যশস্য বিতরণ করেছে বিজিবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়িতে বসবাসরত বিভিন্ন পাহাড়ী-বাঙালি জাতিগোষ্ঠীর ২,৫০০টি পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথভাবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ০৮টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার মোট ১১টি স্থানে দুই দিনব্যাপী (মঙ্গলবার ও বুধবার) এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও মাচালং বাজারে এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মারিশ্যা, রূপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলী ইউনিয়ন পরিষদ মোট ০৭টি স্থানে খাদ্যশস্য বিতরণ করা হয়।

আজ সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে আশেপাশের এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ মাচালং বাজার এলাকায় খাদ্যশস্য বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম। এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত ছিলেন।

খাদ্যশস্য বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি, উপজেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করছে বিজিবি।
এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের