
মো. সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৬টায় বালিয়াডাঙ্গী অডিটোরিয়াম হলরুমে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুলফিকার আলী শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান চৌধুরী (রাশেদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।
এছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো. কামারুজ্জামান কামু, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মো. ইউসুফ আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মী সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Reporter Name 























