Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির? জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক রাজশাহীতে কোন সার সংকট নাই: ডিসি চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১১:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ এবং জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথের দীর্ঘদিনের সমস্যা বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের আগে বীরগঞ্জ মডেল মসজিদের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

ফলক উন্মোচনের পর মোনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসিম। পরে মডেল মসজিদে যোহরের নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মডেল মসজিদের নবনিযুক্ত ইমাম মাওলানা মতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্যসচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মডেল মসজিদের উদ্বোধন উপলক্ষে শত শত মুসল্লি, নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে থাকা বেইলি ব্রিজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

বেইলি ব্রিজটি চালু হওয়ায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ঢাকার উদ্দেশে বীরগঞ্জ ত্যাগ করেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
Tag :
জনপ্রিয় নিউজ

 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজ উদ্বোধন

সময়: ১১:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬