Dhaka ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

  • Reporter Name
  • সময়: ১১:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৮ Time View

 বৃষ্টিতে সুখ–দুঃখ
মোঃ আকাশ উজ্জামান শেখ

ঝুম ঝুম বৃষ্টি চারিপাশ জুড়ে,
নেই ক্লান্তি তার শরীরে।
অবিরাম ধারা ঝরে নিরন্তর,
নদীর জোয়ারের পানির সঙ্গে যেন তার কুস্তি।

চারিপাশ যেন অসহায়,
বৃষ্টির দাপটে ভেসে যায় সবই।
চড়ুইছানা তাকিয়ে থাকে
আকাশের পানে, বৃষ্টি থামার অপেক্ষায়।

পেটজুড়ে তার ক্ষুধার জ্বালা,
ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়া মানা।
কোলা ব্যাঙ বেজায় খুশি,
তাধিন তাধিন নেচে বেড়ায়, খায় লুটোপুটি।

সন্ধ্যা হলে পুকুরপাড়ে বসে মেলা,
গাইছে গান, যেন বাজে হারমোনিয়ামের সুর।
বৃদ্ধ দিনমজুর ঘরের কোণে বসে
ভাবছে, কখন থামবে বৃষ্টি—যেতে হবে যে কাজে।

কিনতে হবে চাল-ডাল,
না হলে চলবে কী সংসার?
মুখজুড়ে তার দুশ্চিন্তার ছাপ,
রোজগারহীন দিন যেন বড়ই অভিশাপ।

সবুজ বৃক্ষরাজি প্রাণ ফিরে পায়,
বৃষ্টির জলে নবজীবনের ছোঁয়া।
শীতল হয় ধরণীর বুক,
কদমের সুবাসে ছড়ায় প্রকৃতির অপার সুখ।

মোঃ আকাশ উজ্জামান শেখ
আরও পড়ুনঃ  বগুড়ায় গড়ে উঠছে সামরিক ড্রোন কারখানা, তিন বাহিনীর আধুনিকায়নে বড় পরিকল্পনা
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

সময়: ১১:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

 বৃষ্টিতে সুখ–দুঃখ
মোঃ আকাশ উজ্জামান শেখ

ঝুম ঝুম বৃষ্টি চারিপাশ জুড়ে,
নেই ক্লান্তি তার শরীরে।
অবিরাম ধারা ঝরে নিরন্তর,
নদীর জোয়ারের পানির সঙ্গে যেন তার কুস্তি।

চারিপাশ যেন অসহায়,
বৃষ্টির দাপটে ভেসে যায় সবই।
চড়ুইছানা তাকিয়ে থাকে
আকাশের পানে, বৃষ্টি থামার অপেক্ষায়।

পেটজুড়ে তার ক্ষুধার জ্বালা,
ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়া মানা।
কোলা ব্যাঙ বেজায় খুশি,
তাধিন তাধিন নেচে বেড়ায়, খায় লুটোপুটি।

সন্ধ্যা হলে পুকুরপাড়ে বসে মেলা,
গাইছে গান, যেন বাজে হারমোনিয়ামের সুর।
বৃদ্ধ দিনমজুর ঘরের কোণে বসে
ভাবছে, কখন থামবে বৃষ্টি—যেতে হবে যে কাজে।

কিনতে হবে চাল-ডাল,
না হলে চলবে কী সংসার?
মুখজুড়ে তার দুশ্চিন্তার ছাপ,
রোজগারহীন দিন যেন বড়ই অভিশাপ।

সবুজ বৃক্ষরাজি প্রাণ ফিরে পায়,
বৃষ্টির জলে নবজীবনের ছোঁয়া।
শীতল হয় ধরণীর বুক,
কদমের সুবাসে ছড়ায় প্রকৃতির অপার সুখ।

মোঃ আকাশ উজ্জামান শেখ
আরও পড়ুনঃ  “স্মরণে ’৭১, হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত