রাজধানীতে কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বেশ কিছু এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। ফলে যানজট পেরিয়ে এসব এলাকায় গিয়ে বন্ধ দোকান পেয়ে ভোগান্তিতে পড়তে পারেন নগরবাসী।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় দোকানপাট বন্ধ থাকবে।
এ ছাড়া নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকাতেও দোকানপাট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
মঙ্গলবার বন্ধ থাকা মার্কেটগুলোর তালিকায় রয়েছে—বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া ও ধানমণ্ডি হকার্স।
এ ছাড়া বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল ও প্রিন্স প্লাজাও বন্ধ থাকবে।
বন্ধ মার্কেটের তালিকায় আরও রয়েছে রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।
তাই মঙ্গলবার এসব এলাকায় কেনাকাটা বা মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই বিষয়টি মাথায় রেখে বের হওয়া ভালো।
Reporter Name 





















