Dhaka ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত সাপাহারে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের দিঘীরহাট বাজার শাখার কমিটি গঠন, সভাপতি সাদ্দাম, সম্পাদক মামুন নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক, বাঁধ নির্মাণের আকুল দাবি কালীগঞ্জের জামালপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন শংকরপুরে মাদকের আস্তানা, ১৮৫ বোতল সিরাপসহ নারী-পুরুষ গ্রেফতার ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন সারের লুটপাট রোধে দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের সফল অভিযান সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মতবিনিময় সভায় সময়ের ব্যবধান, সাংবাদিকদের সভা বর্জন; একই সময়ে মোবাইল কোর্টে ছিলেন ইউএনও

  • Reporter Name
  • সময়: ১০:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

মোঃ ফজলুল কবির গামা ,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের নির্ধারিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে সময় ব্যবধানের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের ২২ মিনিট পরও ইউএনও সভাকক্ষে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেন। তবে ইউএনওর পক্ষ থেকে জানানো হয়েছে, একই সময়ে উপজেলার চতুরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকায় নির্ধারিত সময়ে তিনি সভায় উপস্থিত হতে পারেননি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কোটচাঁদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শামীম হোসাইন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থানীয় সাংবাদিকদের মোবাইল ফোনে জানানো হয়, বিকেল ৩টায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী স্থানীয় সাংবাদিকরা নির্ধারিত সময়ের আগেই সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে অপেক্ষা করতে থাকেন।

বিকেল ৩টা পেরিয়ে গেলেও ইউএনও সভাকক্ষে উপস্থিত না হওয়ায় অপেক্ষার সময় ক্রমেই দীর্ঘায়িত হতে থাকে। একপর্যায়ে বিকেল ৩টা ২২ মিনিটের দিকে সাংবাদিকরা জানতে পারেন, একই সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা কৃষি দপ্তরের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সভার অতিথিরাও সম্মেলন কক্ষে আসতে শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় উপস্থিত সাংবাদিকরা মতবিনিময় সভা থেকে সরে দাঁড়ান।

এর কিছুক্ষণ পর, বিকেল ৩টা ২৪ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন সম্মেলন কক্ষে উপস্থিত হন। তবে ততক্ষণে সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেছেন।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল বলেন, নির্ধারিত সময়ে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত না হওয়ায় সাংবাদিকরা সভা বর্জন করেছেন।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার

দৈনিক অবজারভারের ঝিনাইদহ প্রতিনিধি এস এম রায়হান উদ্দিন বলেন, “সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভার সময় নির্ধারিত ছিল বিকেল ৩টা। সাংবাদিকরা যথাসময়ে সম্মেলন কক্ষে উপস্থিত হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ইউএনওকে না পেয়ে এবং একই কক্ষে বিকেল সাড়ে ৩টায় কৃষি দপ্তরের সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানতে পেরে উপস্থিত সাংবাদিকরা সেখান থেকে চলে যান।”

তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানের বিষয়ে ইউএনও অবগত ছিলেন। কিন্তু একই সময়ে প্রশাসনিক দায়িত্বের অংশ হিসেবে তাঁকে উপজেলার চতুরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন জানান, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা নির্ধারিত ছিল। তবে সাংবাদিকরা সভা বর্জন করেছেন—এ বিষয়টি তিনি পরে জানতে পেরেছেন। তাঁর ভাষ্য, সাংবাদিকরা অন্য একটি দিনে সময় দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, বৃহস্পতিবার কোটচাঁদপুর উপজেলার চতুরপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে একটি মামলা করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওই প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণেই নির্ধারিত সময়ে মতবিনিময় সভায় ইউএনওর উপস্থিত হতে বিলম্ব হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা বিষয়টিকে পারস্পরিক যোগাযোগ ও সময় সমন্বয়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের প্রত্যাশা করছেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভবিষ্যৎ সমন্বয় আরও কার্যকর ও গতিশীল হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় নিউজ

মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মতবিনিময় সভায় সময়ের ব্যবধান, সাংবাদিকদের সভা বর্জন; একই সময়ে মোবাইল কোর্টে ছিলেন ইউএনও

সময়: ১০:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মোঃ ফজলুল কবির গামা ,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের নির্ধারিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে সময় ব্যবধানের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের ২২ মিনিট পরও ইউএনও সভাকক্ষে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেন। তবে ইউএনওর পক্ষ থেকে জানানো হয়েছে, একই সময়ে উপজেলার চতুরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকায় নির্ধারিত সময়ে তিনি সভায় উপস্থিত হতে পারেননি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কোটচাঁদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শামীম হোসাইন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থানীয় সাংবাদিকদের মোবাইল ফোনে জানানো হয়, বিকেল ৩টায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী স্থানীয় সাংবাদিকরা নির্ধারিত সময়ের আগেই সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে অপেক্ষা করতে থাকেন।

বিকেল ৩টা পেরিয়ে গেলেও ইউএনও সভাকক্ষে উপস্থিত না হওয়ায় অপেক্ষার সময় ক্রমেই দীর্ঘায়িত হতে থাকে। একপর্যায়ে বিকেল ৩টা ২২ মিনিটের দিকে সাংবাদিকরা জানতে পারেন, একই সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা কৃষি দপ্তরের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সভার অতিথিরাও সম্মেলন কক্ষে আসতে শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় উপস্থিত সাংবাদিকরা মতবিনিময় সভা থেকে সরে দাঁড়ান।

এর কিছুক্ষণ পর, বিকেল ৩টা ২৪ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন সম্মেলন কক্ষে উপস্থিত হন। তবে ততক্ষণে সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেছেন।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল বলেন, নির্ধারিত সময়ে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত না হওয়ায় সাংবাদিকরা সভা বর্জন করেছেন।

আরও পড়ুনঃ  নড়াইলে ৩টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ