Dhaka ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৫:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১৭২ Time View

 

মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (২৬ মার্চ) সকালেই নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস ও গার্লস গাইডসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সুশৃঙ্খল পদচারণা, দৃষ্টিনন্দন ড্রিল এবং ব্যান্ডের সুরে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মোঃ নায়িরুজামান নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব এ,এফ,এম তারিক হোসেন খান সিভিল সার্জন,ডা. মো. জাহাঙ্গীর কবির। নীলফামারী ২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাড আল ফারুক আব্দুল লতিফ ও আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় স্বাধীনতার ইতিহাস ও চেতনা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

আরও পড়ুনঃ  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

সময়: ০৫:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

 

মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (২৬ মার্চ) সকালেই নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস ও গার্লস গাইডসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সুশৃঙ্খল পদচারণা, দৃষ্টিনন্দন ড্রিল এবং ব্যান্ডের সুরে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মোঃ নায়িরুজামান নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব এ,এফ,এম তারিক হোসেন খান সিভিল সার্জন,ডা. মো. জাহাঙ্গীর কবির। নীলফামারী ২ আসনের সংসদ সদস্য এমপি এ্যাড আল ফারুক আব্দুল লতিফ ও আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় স্বাধীনতার ইতিহাস ও চেতনা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া