Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পালিত হল,এক হাঁটু জল ও কাদায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং লড়াইয়ের শপথ চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ওড়না পেঁচিয়ে এক যুবতী মেয়ে মৃত্যু। রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ভাঙ্গুড়ার সাবেক এমপিপুত্র রাসেল সহযোগীসহ গ্রেপ্তার ‎ চরভদ্রাসনে খাল কাটা কর্মসূচিতে ‘ভূতুড়ে শ্রমিক’ অভিযোগ, তদন্তের দাবি বেসরকারি হাসপাতাল গুলিকে পার্কিং নিশ্চিত করতে সিডিএর কড়া হুশিয়ারি বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মানবসেবীদের মিলনমেলায় শেষ হলো কিক ফর কাইন্ডনেস ২০২৫

বাবলু বড়ুয়া চট্টগ্রাম: চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রামের এশিয়ান স্পোর্টস জোনে দুইদিনব্যাপী আয়োজিত কিক ফর কাইন্ডনেস, ১ম যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট আয়োজিত এ টুর্নামেন্টে ফুটবল ও ব্যাডমিন্টন—দুটি বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

ফুটবল বিভাগে যুব রেড ক্রিসেন্ট সরকারি মহসিন কলেজ ইউনিট চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের নিয়ে গড়া রেড ওয়ারিয়র্স দল। ব্যাডমিন্টন বিভাগে চ্যাম্পিয়ন হয় যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, আর রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের সমন্বয়ে গঠিত সাটার স্পার্ক দল।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, নিজাম উল আলম খান, সালাউদ্দিন সাহেদ। এছাড়া প্রাক্তন যুব প্রধান বেনজির বিন ইসলাম খান, আরসিওয়াই অ্যালামনাই চট্টগ্রামের সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ, আইসিটি ও মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ সাড়াপ্রদান বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান আসির হামিম ইসমামসহ সিনিয়র যুব স্বেচ্ছাসেবক ও প্রতিযোগী দলসমূহ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান। সভাপতি বলেন, “কিক ফর কাইন্ডনেস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মানবসেবীদের মধ্যে টিম স্পিরিট, সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম।”

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, ফুটব্যাটেল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যা তরুণদের ক্রীড়ামুখী ও মানবসেবায় অনুপ্রাণিত করবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস
Tag :
জনপ্রিয় নিউজ

পালিত হল,এক হাঁটু জল ও কাদায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং লড়াইয়ের শপথ

মানবসেবীদের মিলনমেলায় শেষ হলো কিক ফর কাইন্ডনেস ২০২৫

সময়: ০৮:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাবলু বড়ুয়া চট্টগ্রাম: চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রামের এশিয়ান স্পোর্টস জোনে দুইদিনব্যাপী আয়োজিত কিক ফর কাইন্ডনেস, ১ম যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট–২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট আয়োজিত এ টুর্নামেন্টে ফুটবল ও ব্যাডমিন্টন—দুটি বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

ফুটবল বিভাগে যুব রেড ক্রিসেন্ট সরকারি মহসিন কলেজ ইউনিট চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের নিয়ে গড়া রেড ওয়ারিয়র্স দল। ব্যাডমিন্টন বিভাগে চ্যাম্পিয়ন হয় যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, আর রানার্স আপ হয় মুক্তদল সদস্যদের সমন্বয়ে গঠিত সাটার স্পার্ক দল।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, নিজাম উল আলম খান, সালাউদ্দিন সাহেদ। এছাড়া প্রাক্তন যুব প্রধান বেনজির বিন ইসলাম খান, আরসিওয়াই অ্যালামনাই চট্টগ্রামের সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ, আইসিটি ও মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ সাড়াপ্রদান বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান আসির হামিম ইসমামসহ সিনিয়র যুব স্বেচ্ছাসেবক ও প্রতিযোগী দলসমূহ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান। সভাপতি বলেন, “কিক ফর কাইন্ডনেস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মানবসেবীদের মধ্যে টিম স্পিরিট, সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে তোলার একটি অনন্য প্ল্যাটফর্ম।”

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, ফুটব্যাটেল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যা তরুণদের ক্রীড়ামুখী ও মানবসেবায় অনুপ্রাণিত করবে।

আরও পড়ুনঃ  শিক্ষা, মেধা ও প্রত্যাবর্তনের গল্প: ডা. জোবাইদা রহমানের আলোকিত জীবন