Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মায়ের রূহের মাগফেরাত কামনায় হাফেজ মাওঃ শফিউদ্দিন জিহাদীর পাশে জাইপ ক্রিকেটের পর ফুটবলেও ডার্ক নাইট প্রথম ফুটবল ম্যাচেই ২–১ গোলে জয় বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু নবীনগরে নোটিশ ছাড়াই নির্মাণাধীন সড়কের পাশে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে বেনেট এগিয়ে, নতুন জরিপে কিয়ানকে পেছনে ফেলেছেন সরিষাবাড়িতে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন বিশেষ পুরস্কার মেট্রোরেলের নির্মাণ ব্যয়: একটি তুলনামূলক পর্যালোচনা From Local 6 Business Agent to SAG-AFTRA Executive Director: The Remarkable Career of Brian Lysell লোকাল ৬-এর বিজনেস এজেন্ট থেকে SAG-AFTRA-এর নির্বাহী পরিচালক: ব্রায়ান লাইসেলের অসাধারণ কর্মজীবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মায়ের রূহের মাগফেরাত কামনায় হাফেজ মাওঃ শফিউদ্দিন জিহাদীর পাশে জাইপ

  • Reporter Name
  • সময়: ০১:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View

আল-আমিন মসজিদে আবেগঘন দোয়া মাহফিল, মরহুমার জন্য মাগফেরাত ও জান্নাত কামনা

আব্দুর রহমান ফরিদাবাদী:

মা হারানোর বেদনা সন্তানের হৃদয়ে এমন এক শূন্যতা তৈরি করে, যার কোনো পূর্ণতা নেই। সেই গভীর শোক ও বেদনার সময়ে জাতীয় ইমাম পরিষদ ঢাকা মহানগরীর সহ-সভাপতি হাফেজ মাওলানা কারী শফিউদ্দিন জিহাদী ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। তাঁর মরহুমা মায়ের রূহের মাগফেরাত কামনায় রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।

১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং, শনিবার বাদ এশা রাজধানীর আল-আমিন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন।

ঢাকা জেলা সভাপতি মুফতি আমানুল্লাহ বসন্তপুরীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর সেক্রেটারি মুফতি সাইফুল্লাহ নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি জাকির বিল্লাহ, মাওলানা শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা কামাল উদ্দীন নোমানীসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্য।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তাঁরা বলেন, মায়ের ছায়া হারানোর কষ্ট একজন সন্তানের জন্য অত্যন্ত গভীর। প্রিয়জনের এই বিচ্ছেদ দুনিয়ার জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করলেও একজন মুমিনের প্রত্যাশা মহান আল্লাহর রহমত ও ক্ষমার প্রতি। তাই শোককে শক্তিতে পরিণত করে মরহুমার জন্য বেশি বেশি দোয়া ও ইসালে সওয়াবের আমল করার আহ্বান জানানো হয়।

বক্তারা মরহুমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে আল্লাহর বিশেষ রহমতের চাদরে আবৃত করার জন্য দোয়া করেন। একই সঙ্গে তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করা, কবরের আজাব থেকে হেফাজত করা এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আরও পড়ুনঃ  নকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকো

এ সময় হাফেজ মাওলানা কারী শফিউদ্দিন জিহাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের এই কঠিন সময়ে সবর, মানসিক শক্তি ও উত্তম প্রতিদান দানের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলের শেষপর্বে মরহুমার রূহের মাগফেরাত, কবরের শান্তি ও নাজাত এবং জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে উপস্থিত আলেম-ওলামা, ইমাম, সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিরা অশ্রুসিক্ত হৃদয়ে মরহুমার জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

মায়ের রূহের মাগফেরাত কামনায় হাফেজ মাওঃ শফিউদ্দিন জিহাদীর পাশে জাইপ

মায়ের রূহের মাগফেরাত কামনায় হাফেজ মাওঃ শফিউদ্দিন জিহাদীর পাশে জাইপ

সময়: ০১:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আল-আমিন মসজিদে আবেগঘন দোয়া মাহফিল, মরহুমার জন্য মাগফেরাত ও জান্নাত কামনা

আব্দুর রহমান ফরিদাবাদী:

মা হারানোর বেদনা সন্তানের হৃদয়ে এমন এক শূন্যতা তৈরি করে, যার কোনো পূর্ণতা নেই। সেই গভীর শোক ও বেদনার সময়ে জাতীয় ইমাম পরিষদ ঢাকা মহানগরীর সহ-সভাপতি হাফেজ মাওলানা কারী শফিউদ্দিন জিহাদী ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। তাঁর মরহুমা মায়ের রূহের মাগফেরাত কামনায় রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।

১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং, শনিবার বাদ এশা রাজধানীর আল-আমিন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন।

ঢাকা জেলা সভাপতি মুফতি আমানুল্লাহ বসন্তপুরীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর সেক্রেটারি মুফতি সাইফুল্লাহ নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি জাকির বিল্লাহ, মাওলানা শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা কামাল উদ্দীন নোমানীসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্য।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তাঁরা বলেন, মায়ের ছায়া হারানোর কষ্ট একজন সন্তানের জন্য অত্যন্ত গভীর। প্রিয়জনের এই বিচ্ছেদ দুনিয়ার জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করলেও একজন মুমিনের প্রত্যাশা মহান আল্লাহর রহমত ও ক্ষমার প্রতি। তাই শোককে শক্তিতে পরিণত করে মরহুমার জন্য বেশি বেশি দোয়া ও ইসালে সওয়াবের আমল করার আহ্বান জানানো হয়।

বক্তারা মরহুমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে আল্লাহর বিশেষ রহমতের চাদরে আবৃত করার জন্য দোয়া করেন। একই সঙ্গে তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করা, কবরের আজাব থেকে হেফাজত করা এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আরও পড়ুনঃ  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার