রাঙ্গামাটি পার্বত্য জেলার বিশিষ্ট ব্যবসায়ী, ১নং পাথরঘাটা নিবাসী মরহুম হাজী মোহাম্মদ মহসিন কোম্পানির সহধর্মিনী এবং লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুজ্জামান মহসিন (রানা) ও সাবেক সদর উপজেলার চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন (নোমান)-এর মমতাময়ী মাতা আজ সকাল ৭টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক এম. এস. শ্রাবণ মাহমুদ, নির্বাহী সদস্য (বিটিএসএফ)। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, মরহুমার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
Reporter Name 

























