Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতির ঘটনায় তদন্ত চলছে

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় অবস্থিত দেশ কোল্ডস্টোরেজে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে প্রায় ৩০-৩৫ জনের একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে নিরাপত্তারক্ষী ও শ্রমিকসহ ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে। তারা আড়াই ঘণ্টা অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুটপাট করে।ডাকাতরা অফিস কক্ষ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি অফিসকক্ষ ও আলমারি ভাঙচুর করে।

ঘটনার পর ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মোহনপুর থানায় হিমাগার ব্যবস্থাপক আকবর আলী মামলা দায়ের করেন, যেখানে ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নগদ টাকা ও যন্ত্রপাতিসহ মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির ঘটনা মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশ আশা করছে দ্রুত আসামিদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে।বর্তমানে দেশ কোল্ডস্টোরেজে প্রায় ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে। ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত পুনরায় চালু করার জন্য স্থানীয় ও বিদেশি যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ চলছে।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতির ঘটনায় তদন্ত চলছে

সময়: ১১:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলায় অবস্থিত দেশ কোল্ডস্টোরেজে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে প্রায় ৩০-৩৫ জনের একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে নিরাপত্তারক্ষী ও শ্রমিকসহ ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে। তারা আড়াই ঘণ্টা অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুটপাট করে।ডাকাতরা অফিস কক্ষ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি অফিসকক্ষ ও আলমারি ভাঙচুর করে।

ঘটনার পর ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মোহনপুর থানায় হিমাগার ব্যবস্থাপক আকবর আলী মামলা দায়ের করেন, যেখানে ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নগদ টাকা ও যন্ত্রপাতিসহ মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির ঘটনা মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশ আশা করছে দ্রুত আসামিদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার সম্ভব হবে।বর্তমানে দেশ কোল্ডস্টোরেজে প্রায় ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে। ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত পুনরায় চালু করার জন্য স্থানীয় ও বিদেশি যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ চলছে।

আরও পড়ুনঃ  দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা