Dhaka ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৮:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১১ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে পলাতক আসামিকে শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রাজধানীর মিরপুর-১ এলাকার মধ্য পাইকপাড়ার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ জুন দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। এ নিয়ে পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে রাকিব বাড়ির উঠানে থাকা একটি ভারী কাঠের মুণ্ডুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাকিব পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে র‍্যাব অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

সময়: ০৮:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে পলাতক আসামিকে শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রাজধানীর মিরপুর-১ এলাকার মধ্য পাইকপাড়ার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ জুন দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। এ নিয়ে পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে রাকিব বাড়ির উঠানে থাকা একটি ভারী কাঠের মুণ্ডুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাকিব পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে র‍্যাব অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২