Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার জমি ক্রয়ে ১ লাখ টাকা অনুদান দিলেন শাইখ আব্দুল মাতীন আল আজহারী একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা নকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকো পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব ৫০তম পর্বে মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’ কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদের রাজশাহী মেডিকেলে মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরিষাবাড়িতে বিপথগামী যুবক পুড়িয়ে দিয়েছে বিএনপি সভাপতির ছেলের লাখ টাকার বাইক

  • Reporter Name
  • সময়: ১০:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ Time View

মতিউর রহমান, সরিষাবাড়ি, জামালপুর

জামালপুরের সরিষাবাড়িতে পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে তাসলিমুল ইসলামের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত বিপথগামী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিপথগামী যুবক হাসানকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে। ঘটনাটি ২নং পোগলদিঘা ইউনিয়নের যমুনা সার কারখানা আবাসিক কলোনিতে বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার সময় জেএফসিএল এলাকার কলেজ জীবনের সহপাঠী জিল্লুর ছেলে মহাইমিনুর রহমান বিদ্যুৎ (২৮), নূরুল ইসলামের ছেলে নিয়াজুল ইসলাম (২৭) ও রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল ফারাবী রাফিকে সঙ্গে নিয়ে কলোনিতে বেড়াতে যায় তাসলিমুল।

এ সময় কলেজ জীবনের অপর পরিচিত সহপাঠী মোঃ মাহমুদুল হাসান (হাসান-৩৫) তাসলিমুলকে দেখা মাত্রই কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাসলিমুল হাসানের কথার কোনো প্রতিবাদ না করে সঙ্গীয় বন্ধুদের নিয়ে সহপাঠী মহাইমিনুর রহমান বিদ্যুতের জেএফসিএল কলোনির বাসায় চলে আসে। বাসা নং ই-৩।

বিদ্যুতের বাসায় গিয়ে এবং স্থানীয় লোকজনের মুখে তাসলিমুল জানতে পারে, হাসান মাদকাসক্ত বিপথগামী এবং বন্ধু বিদ্যুতের সহিত মাহমুদুল হাসান (হাসান) পূর্ব শত্রুতাপূর্ণ আচরণ করে আসিতেছে। একই দিন রাত ৯টার সময় তাসলিমুলের মুঠোফোনে কল দিয়ে হাসান দেখা করতে বলে। তাসলিমুল মাদকাসক্ত জেনে হাসানের সঙ্গে দেখা করবে না বলে জানায়।

রাত ১০টায় হাসান পুনরায় ফোন দিয়ে তাসলিমুলকে কলোনি থেকে বের হতে দেবে না এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বাসার আশপাশে দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। তাসলিমুল রাতে বের না হয়ে বিদ্যুতের বাসায় ঘুমিয়ে পড়ে।

এক পর্যায়ে তাকে না পেয়ে কলোনির ই-৩ নং বাসার সিঁড়ির নিচে রাখা তাসলিমুলের ব্যবহৃত ইয়ামাহা আর ওয়ান-৫ ডিথ্রি মোটরসাইকেল, যার রেজিঃ নং জামালপুর-ল ১১-৫৫৯৯, তাতে ৮/৯/২৬ ইং রাত ৩টা ৩০ মিনিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  প্রথমবার ট্রলারে স্যাটেলাইট ইন্টারনেট স্থাপন সুশীলন লিমিটেডের

পেট্রোলের আগুনে মোটরসাইকেল পোড়ানোর শেষ পর্যায়ে বিকট শব্দে তাসলিমুলের ঘুম ভেঙে যায়। এ সময় বন্ধুদের জাগিয়ে জানালার ফাঁক দিয়ে হাসানকে ঘটনাস্থলে দেখতে পায় এবং তারা এগিয়ে এলে হাসান হুমকি দিয়ে দৌড়ে তার বাসার ছাদে আশ্রয় নেয় এবং চিৎকার করে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে জানা যায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে তাসলিমুল বলেন, ০৮/০৯/২০২৬ ইং থানায় অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে ৫ নং পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাদী তাসলিমুলের পিতা নাজমুল ইসলাম নাজু সকালের সময়কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “হাসান বিগত দিনে অনেক অপকর্ম করেছে। তার বিরুদ্ধে নানা অপরাধের একাধিক মামলাও রয়েছে। ছেলের আবদার মিটাতে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকায় শখ করে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনে দিয়েছি। সেটিকে মাদক ব্যবসায়ী হাসান পুড়েছে। আমি প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো। এর শেষ দেখেই ছাড়বো। মামলা করেছি। আজ (১২/৯/২৬) দারোগা জুলহাস এসে ছিলেন।”

এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ওসি তদন্তের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরিষাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে।”

এ বিষয়ে বিএনপি নেতা মোর্শেদ তালুকদারের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, “নাজুকে বলে ছিলাম তার ছেলের প্রতি নজর দিতে। সে আমার কথায় কান না দিয়ে আমাকে দোষারোপ করে। তবে বিষয়টি বসে মীমাংসা করবেন এবং নিউজ করা থেকেও বিরত থাকতে বলেন তিনি।”

এ বিষয়ে এসআই জুলহাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, “১২ সেপ্টেম্বর পোড়ানো মোটরসাইকেলটি এমপ্লয়িজ ক্লাব থেকে জব্দ করা হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওখানে জমা রেখেছিলো। অভিযোগে গাড়ির নাম্বার উল্লেখ না থাকায় বাদী অভিযোগ

Tag :
জনপ্রিয় নিউজ

রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত

সরিষাবাড়িতে বিপথগামী যুবক পুড়িয়ে দিয়েছে বিএনপি সভাপতির ছেলের লাখ টাকার বাইক

সময়: ১০:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মতিউর রহমান, সরিষাবাড়ি, জামালপুর

জামালপুরের সরিষাবাড়িতে পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে তাসলিমুল ইসলামের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত বিপথগামী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিপথগামী যুবক হাসানকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে। ঘটনাটি ২নং পোগলদিঘা ইউনিয়নের যমুনা সার কারখানা আবাসিক কলোনিতে বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার সময় জেএফসিএল এলাকার কলেজ জীবনের সহপাঠী জিল্লুর ছেলে মহাইমিনুর রহমান বিদ্যুৎ (২৮), নূরুল ইসলামের ছেলে নিয়াজুল ইসলাম (২৭) ও রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল ফারাবী রাফিকে সঙ্গে নিয়ে কলোনিতে বেড়াতে যায় তাসলিমুল।

এ সময় কলেজ জীবনের অপর পরিচিত সহপাঠী মোঃ মাহমুদুল হাসান (হাসান-৩৫) তাসলিমুলকে দেখা মাত্রই কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাসলিমুল হাসানের কথার কোনো প্রতিবাদ না করে সঙ্গীয় বন্ধুদের নিয়ে সহপাঠী মহাইমিনুর রহমান বিদ্যুতের জেএফসিএল কলোনির বাসায় চলে আসে। বাসা নং ই-৩।

বিদ্যুতের বাসায় গিয়ে এবং স্থানীয় লোকজনের মুখে তাসলিমুল জানতে পারে, হাসান মাদকাসক্ত বিপথগামী এবং বন্ধু বিদ্যুতের সহিত মাহমুদুল হাসান (হাসান) পূর্ব শত্রুতাপূর্ণ আচরণ করে আসিতেছে। একই দিন রাত ৯টার সময় তাসলিমুলের মুঠোফোনে কল দিয়ে হাসান দেখা করতে বলে। তাসলিমুল মাদকাসক্ত জেনে হাসানের সঙ্গে দেখা করবে না বলে জানায়।

রাত ১০টায় হাসান পুনরায় ফোন দিয়ে তাসলিমুলকে কলোনি থেকে বের হতে দেবে না এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বাসার আশপাশে দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। তাসলিমুল রাতে বের না হয়ে বিদ্যুতের বাসায় ঘুমিয়ে পড়ে।

এক পর্যায়ে তাকে না পেয়ে কলোনির ই-৩ নং বাসার সিঁড়ির নিচে রাখা তাসলিমুলের ব্যবহৃত ইয়ামাহা আর ওয়ান-৫ ডিথ্রি মোটরসাইকেল, যার রেজিঃ নং জামালপুর-ল ১১-৫৫৯৯, তাতে ৮/৯/২৬ ইং রাত ৩টা ৩০ মিনিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত