Dhaka ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৫ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিজস্ব পুকুরে মাছ চাষে বাধা, যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া দেওয়া এবং মিলের বর্জ্য পানি পুকুরে ফেলার অভিযোগ উঠেছে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুকুরের মালিক পরাগ হোসেন।

পুকুরে যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন পরাগ হোসেন। তার অভিযোগ, পুকুরের পাশে থাকা নিজস্ব জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে পুকুরের পাড়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে পুকুরে মাছের খাবার দেওয়া, পরিচর্যা করা এবং নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পুকুরের পাড় পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়ায় নিজের পুকুরে স্বাভাবিকভাবে যাতায়াত ও মাছ চাষ পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলেও দাবি তার।

পুকুরে মিলের পানি ফেলার অভিযোগ

পরাগ হোসেনের অভিযোগ, পুকুরের দক্ষিণ ও উত্তর কোণে ফুলজান এগ্রো ফুডসের মিলের পানি ফেলা হচ্ছে। এতে পুকুরের মাছ ও রেণু-পোনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া পুকুর ও সংলগ্ন জমি কিনে নেওয়ার উদ্দেশ্যে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ বিভিন্নভাবে তাকে চাপ ও হয়রানি করছেন বলেও অভিযোগ করেছেন পরাগ হোসেন।

এ অবস্থায় পুকুরে মাছ চাষ ও স্বাভাবিক যাতায়াল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সান্তাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের উদ্বোধন

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, পরাগ হোসেন একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিজস্ব পুকুরে মাছ চাষে বাধা, যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া দেওয়া এবং মিলের বর্জ্য পানি পুকুরে ফেলার অভিযোগ উঠেছে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুকুরের মালিক পরাগ হোসেন।

পুকুরে যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন পরাগ হোসেন। তার অভিযোগ, পুকুরের পাশে থাকা নিজস্ব জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে পুকুরের পাড়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে পুকুরে মাছের খাবার দেওয়া, পরিচর্যা করা এবং নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পুকুরের পাড় পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়ায় নিজের পুকুরে স্বাভাবিকভাবে যাতায়াত ও মাছ চাষ পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলেও দাবি তার।

পুকুরে মিলের পানি ফেলার অভিযোগ

পরাগ হোসেনের অভিযোগ, পুকুরের দক্ষিণ ও উত্তর কোণে ফুলজান এগ্রো ফুডসের মিলের পানি ফেলা হচ্ছে। এতে পুকুরের মাছ ও রেণু-পোনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া পুকুর ও সংলগ্ন জমি কিনে নেওয়ার উদ্দেশ্যে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ বিভিন্নভাবে তাকে চাপ ও হয়রানি করছেন বলেও অভিযোগ করেছেন পরাগ হোসেন।

এ অবস্থায় পুকুরে মাছ চাষ ও স্বাভাবিক যাতায়াল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগের বিষয়ে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সান্তাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম নগরীর সিআরবি পুলিশ ফাঁড়ি এলাকা মাদকের স্বর্গরাজ্য,পুলিশকে চাঁদা দিয়ে দৈনিক কোটি টাকার মাদক বাণিজ্য