
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা
ঐবৃহস্পতিবার (২৭ আগস্ট ) সকাল ১১ টায়,
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে, আরোও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানার ওসি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় অতিথিগন বলেন, উপজেলা প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইল গেম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও মাদক প্রসঙ্গে বিশেষ সিদ্ধান্ত হয়—উপজেলার হাট-বাজার, স্কুল-কলেজ ও এলাকায় যৌথ অভিযান জোরদার করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক নির্মূলে অপারেশন চলবে। এখানে কোনো ছাড় নেই। তবে অভিযান শুধু কাগজে-কলমে চললে হবে না, প্রশাসনকে মাঠ পর্যায়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জনপ্রতিনিধি ও সমাজের সবার সহযোগিতা লাগবে। সভায় স্কুল-কলেজের সামনে ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সভার সমাপ্তি ঘটে।
Reporter Name 
























