
জিসান কবিরাজ, খুলনা
নগরীর খালিশপুরে ৩ লাখ টাকা চাঁদা না পেয়ে শাকিল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খালিশপুরের বিআইডিসি রোড সংলগ্ন লিবার্টি হলের পূর্ব পাশে অবস্থিত ‘শান্তা টেলিকম’-এ ঘটনাটি ঘটে।
ব্যবসায়ী শাকিল হোসেন বলেন, এ ঘটনার সময় আমার হাতে থাকা দুটি স্বর্ণের আংটি ও গলায় থাকা একটি স্বর্ণের চেইন। সব মিলিয়ে দেড় ভরি স্বর্ণ হবে।
আর দোকানে থাকা দশটি বাটন ফোন ও অ্যান্ড্রয়েড ফোন দুটি-সহ ক্যাশ থেকে আনুমান দুই লক্ষ টাকা নিয়ে যায়।
আহত শাকিল হোসেন নর্থজোন (বি-৩৭) এলাকার গঞ্জর আহমেদের ছেলে। তিনি নিজ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান এলাকাতেই বসবাস করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি দুর্বৃত্ত চক্র শাকিল হোসেনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বুধবার ভোরে দুর্বৃত্তরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘শান্তা টেলিকম’-এ প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় খালিশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
Reporter Name 



























