Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৪৬ শতক জমির ১৩ শতক দাবি, প্রকৃত মালিককে জমিতে যেতে বাধার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার ভেরাডাঙ্গা সরকারপাড়া এলাকায় ৪৬ শতক জমির মালিকানা নিয়ে প্রায় ৫-৬ বছর ধরে বিরোধ চলে আসছে। ফরিদ হোসেন নামে এক ব্যক্তি ওই জমির ১৩ শতক অংশ নিজের বলে দাবি করছেন। অন্যদিকে, জমির মালিক জয়নুল আবেদিনের দাবি, তিনি বৈধভাবে জমিটি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ার পর থেকে প্রতিপক্ষের প্রভাব ও ক্ষমতার কারণে তিনি ওই জমিতে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন জয়নুল আবেদিন। জমিতে চাষাবাদ করতে গেলে লাঠিসোঁটা নিয়ে বাধা দেওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর।

জয়নুল আবেদিনের দেওয়া কাগজপত্রের তথ্য অনুযায়ী, সি.এস. ১৮৭ নম্বর খতিয়ানের ৪৪৪০ দাগে ২৬ শতক এবং ৪৪৪৫ দাগে ২০ শতক, মোট ৪৬ শতক জমির মালিক ছিলেন সাহাব উদ্দিন। সাহাব উদ্দিন মারা গেলে তাঁর ওয়ারিশ হিসেবে ছেলে ইউনুস আলী সরকার সম্পত্তির মালিক হন বলে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ইউনুস আলী সরকার ওই জমি ভোগদখলে থাকা অবস্থায় ২২ জানুয়ারি ১৯৫৫ সালে ৫২৮ নম্বর দলিলের মাধ্যমে ৪৪৪০ দাগের ২৬ শতক এবং ৪৪৪৫ দাগের ২০ শতকসহ মোট ৪৬ শতক জমি আব্দুল মজিদ ও আজাদ আলীর কাছে বিক্রি ও দখল হস্তান্তর করেন। এর পরিপ্রেক্ষিতে আব্দুল মজিদ ও আজাদ আলীর নামে এস.এ. ২২১ নম্বর খতিয়ান প্রকাশিত হয় বলে কাগজপত্রে উল্লেখ রয়েছে।

এরপর আব্দুল মজিদ ৪৪৪০ দাগে ১৩ শতক ও ৪৪৪৫ দাগে ১০ শতক এবং আজাদ আলী ৪৪৪০ দাগে ১৩ শতক ও ৪৪৪৫ দাগে ১০ শতক জমি ভোগদখল করতেন বলে দাবি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর ২০১১ সালে ৮০৩৮ নম্বর দলিলের মাধ্যমে আজাদ আলী তাঁর ৪৪৪০ দাগের ১৩ শতক জমির মধ্য থেকে ১০ শতক জমি জয়নুল আবেদিনের কাছে বিক্রি ও দখল হস্তান্তর করেন বলে দলিলের তথ্য থেকে জানা যায়।

আরও পড়ুনঃ  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ফলে ৪৪৪০ দাগের মোট ২৬ শতক জমির মধ্যে আব্দুল মজিদের ১৩ শতক, জয়নুল আবেদিনের ১০ শতক এবং আজাদ আলীর অবশিষ্ট ৩ শতক থাকার কথা উল্লেখ করা হয়েছে। আর ৪৪৪৫ দাগের মোট ২০ শতকের মধ্যে আব্দুল মজিদের ১০ শতক এবং আজাদ আলীর ১০ শতক রয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে ফরিদ হোসেন ও তাঁর তিন ছেলে হামিদুর ইসলাম, রশিদুল ইসলাম এবং তাঁর এক ছেলে রেকর্ডের সূত্র ধরে ১৩ শতক জমির দাবি করছেন বলে অভিযোগ জয়নুল আবেদিনের।

জমির মালিকানা বিষয়ে একাধিকবার থানা ও আদালতে বিষয়টি নিয়ে বিচার হয়েছে। কিন্তু ফরিদ হোসেন কিংবা তাঁর ছেলেরা তাঁদের দাবির পক্ষে কোনো দলিল বা মালিকানা প্রমাণের কাগজপত্র দেখাতে পারেননি বলে দাবি জয়নুল আবেদিনের।

জয়নুল আবেদিন জানান, জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালত থেকে তিনি একটি আদেশও পেয়েছেন। তবে ওই আদেশের পরও জমিতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তাঁর।

তিনি আরও বলেন, “আমার বাবার সময় থেকেই আমরা এই জমি ভোগদখল করে আসছি। পরবর্তীতে দলিলের মাধ্যমে আমি জমি কিনেছি। ২০১১ সালের ৮০৩৮ নম্বর দলিলের মাধ্যমে আজাদ আলীর কাছ থেকে ১০ শতক জমি কিনে দখল বুঝে নিয়েছি।”

তিনি জানান, ফরিদ হোসেন ও তাঁর তিন ছেলে রেকর্ডের কথা বলে ১৩ শতক জমি দাবি করছেন। কিন্তু এ নিয়ে কয়েকবার থানা ও আদালতে বিচার হলেও তাঁরা তাঁদের দাবির পক্ষে কোনো দলিল বা কাগজপত্র দেখাতে পারেননি। আদালতের আদেশও রয়েছে। তারপরও তিনি জমির কাছে গেলে লাঠিসোঁটা নিয়ে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন।

জয়নুল আবেদিনের অভিযোগ, নিজের বৈধভাবে ক্রয় করা জমিতে যেতে না পারায় তিনি সমস্যায় পড়েছেন। তিনি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দলিল, খতিয়ান ও সরকারি রেকর্ড যাচাইয়ের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

জয়নুল আবেদিনের দেওয়া নথির তথ্য অনুযায়ী, ১৯৫৫ সালের ৫২৮ নম্বর দলিলের মাধ্যমে ইউনুস আলী সরকার থেকে আব্দুল মজিদ ও আজাদ আলীর কাছে ৪৬ শতক জমি হস্তান্তর হয়। পরবর্তীতে আজাদ আলীর অংশ থেকে ২০১১ সালের ৮০৩৮ নম্বর দলিলের মাধ্যমে ১০ শতক জমি জয়নুল আবেদিনের কাছে হস্তান্তর করা হয়।

এই হিসাব অনুযায়ী ৪৪৪০ দাগের ২৬ শতক জমিতে আব্দুল মজিদের ১৩ শতক, জয়নুল আবেদিনের ১০ শতক এবং আজাদ আলীর ৩ শতক থাকার কথা উল্লেখ রয়েছে। আর ৪৪৪৫ দাগের ২০ শতকে আব্দুল মজিদের ১০ শতক এবং আজাদ আলীর ১০ শতক থাকার কথা বলা হয়েছে।

তবে বর্তমানে ফরিদ হোসেন ও তাঁর তিন ছেলের পক্ষ থেকে ১৩ শতক জমির দাবি করায় বিষয়টি নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জয়নুল আবেদিন।

জমির মালিকানা নিয়ে দুই পক্ষের দাবির বিষয়টি শেষ পর্যন্ত সরকারি রেকর্ড, মূল দলিল, খতিয়ান এবং আদালতের নথি যাচাইয়ের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তবে জয়নুল আবেদিনের অভিযোগ, কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে নিজের জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদ হোসেন ও তাঁর ছেলেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

৪৬ শতক জমির ১৩ শতক দাবি, প্রকৃত মালিককে জমিতে যেতে বাধার অভিযোগ

সময়: ০৭:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা