
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া, কক্সবাজার:
কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানা ভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের পূর্ব আলী ফকির ডেইল এলাকা থেকে ননজিআর নং-১৫/২৫ (কুতুবদিয়া), ধারা-৩২৩/৫০৬ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী পলাতক আসামী মোঃ এহছানকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আলী ফকির ডেইল গ্রামের মোঃ জামাল হোসাইনের ছেলে বলে জানা গেছে।কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেন জানান, “ওয়ারেন্ট তামিল অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
নিজস্ব প্রতিবেদক 



























