Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁনশিকারী ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে (বিএসএফ)

  • মোঃ রনি রজব
  • সময়: ০২:৫৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ২৮২ Time View

মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। জানা যায়, উপজেলার ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস কাছাকাছি এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা।

তারা হলেন, মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোর ৫টার দিকে চাঁনশিকারী সীমান্ত দিয়ে পুশ-ইনের খবর পাওয়া যায়। খবর পেয়ে চাঁনশিকারী বিওপির টহলদল তাদের আন্তর্জাতিক সীমারেখার ৮০০ গজ দূরত্বে বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশি।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেন। তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সাজা ভোগ শেষে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।পরে বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। ভোলাহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলাম ও ভোলাহাট থানার ওসি মো শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। একই উপজেলা দিয়ে তিন মাস আগে সাতজনকে পুশ-ইন করেছিল বিএসএফ।

আরও পড়ুনঃ  ইসকনের ৫৫ তম রথ যাত্রার প্রস্তুতি ও তোর জোর- অন্যদিকে প্রতিটি মার্কেটে রথের কেনাবেচা
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

চাঁনশিকারী ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে (বিএসএফ)

সময়: ০২:৫৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫