Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা পরিচয় পাওয়াতে গাড়ি থেকে নামিয়ে দিলেন অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালের টিম রংপুরে চার খুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক ছয়তলা ভবন নির্মাণের দাবি নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে প্রতারণার অভিযোগ, অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক মেহেদী হাসান! ডিমলায় রোগ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা

  • Reporter Name
  • সময়: ০৭:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৯৬ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে দুই মাসের মধ্যে নতুন কমিশন গঠন এবং পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে তারা।

বুধবার (৬ মে) বিকেলে সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্যানেল নেতারা।লিখিত বক্তব্যে প্যানেলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এতে সমিতির গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় তাদের প্রার্থীরা বাধার মুখে পড়েছেন। অনেককে কমিশন কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্ধারিত তফসিল অনুযায়ী ৫ মে বিকেল ৫টার মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন নেতারা।

এ ছাড়া নির্বাচন না করে আপসের মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়। এতে রাজি না হওয়ায় প্রার্থীদের ওপর চাপ ও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

পুলিশ ও প্রশাসনের মাধ্যমে হয়রানির আশঙ্কার কথাও তুলে ধরেন বক্তারা। সব মিলিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে দাবি করে আসন্ন নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের ঘোষণা দেয় ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ।একই সঙ্গে বর্তমান কমিশন বাতিল করে নিরপেক্ষ কমিশনের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানান তারা।এর আগে, গত সোমবার একই নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থি ঘরানার আইনজীবীরাও মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
Tag :
জনপ্রিয় নিউজ

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা

সময়: ০৭:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬