Dhaka ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা অনুষ্ঠিত পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অষ্টম যুব কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • সময়: ০১:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান রুদ্রপল্লীতে ভগবান শ্রীকৃষ্ণ ভাবনায় নিবেদিত ঐতিহ্যবাহী পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মীয় আলোচনা সভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১৪, ১৫ ও ১৬ মে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় নগর কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত গীতাপাঠ, গীতা সংঘের শিক্ষার্থীদের গীতা পাঠ প্রতিযোগিতা, মহতী ধর্মীয় আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবা-রাত্রি অন্নপ্রসাদ বিতরণ।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মল্লিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নির্মল কুমার ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক সাধন কৃষ্ণ চক্রবর্তী এবং প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ধর্মীয় পাল্টা কীর্তন “শিব ও দুর্গা” পরিবেশনা। এটি পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া বিষ্ণুপদ ও মেঘনাথ সরকার। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস।

অনুষ্ঠানে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর শ্রী মুকন্দ গোস্বামী। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ রুদ্র পাল ও সাধারণ সম্পাদক মিন্টু রুদ্র পালসহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

তিন দিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ভক্তদের মাঝে ছিল গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দের আবহ।

আরও পড়ুনঃ  রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
Tag :
জনপ্রিয় নিউজ

জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র

পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সময়: ০১:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬