Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কলকাতার ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা

  • Reporter Name
  • সময়: ০৮:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২০ Time View

কলকাতা প্রতিনিধি:

আজ সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় কলকাতার মিন্টু পার্ক সংযোগস্থলে ইসকন মন্দিরের শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা উৎসব।

উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ধর্মীয় রীতি অনুযায়ী স্নান করানো হয়। প্রতি বছরের মতো এবারও হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় করেন এবং জগন্নাথ দেবের জয়ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পায়। বৃষ্টিপাতের কারণে কিছুটা অসুবিধা হলেও ভক্তদের উৎসাহে কোনো কমতি ছিল না। একে একে ভক্তরা জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর ধর্মীয় কার্যক্রমে অংশ নেন এবং পরে প্রসাদ বিতরণ করা হয়।

এদিকে আসন্ন ৫৫তম কলকাতা ইন্টারন্যাশনাল রথযাত্রা আগামী ১৬ জুলাই শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে। পার্ক স্ট্রিট ময়দান এলাকায় প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে মেলা, ভোগ বিতরণ, নামসংকীর্তনসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে রথ পুনরায় মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে।

রথযাত্রার মূল রুটে থাকবে গুরুসদয় রোড, আশুতোষ মুখার্জী রোড, রবীন্দ্র সদন, এক্সাইড ও ময়দান হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকা। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আলম সাব্বিরের সম্মানহানির প্রতিবাদে সরব তাহিরপুরের সাংবাদিকরা
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

কলকাতার ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা

সময়: ০৮:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কলকাতা প্রতিনিধি:

আজ সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় কলকাতার মিন্টু পার্ক সংযোগস্থলে ইসকন মন্দিরের শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা উৎসব।

উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ধর্মীয় রীতি অনুযায়ী স্নান করানো হয়। প্রতি বছরের মতো এবারও হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় করেন এবং জগন্নাথ দেবের জয়ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পায়। বৃষ্টিপাতের কারণে কিছুটা অসুবিধা হলেও ভক্তদের উৎসাহে কোনো কমতি ছিল না। একে একে ভক্তরা জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর ধর্মীয় কার্যক্রমে অংশ নেন এবং পরে প্রসাদ বিতরণ করা হয়।

এদিকে আসন্ন ৫৫তম কলকাতা ইন্টারন্যাশনাল রথযাত্রা আগামী ১৬ জুলাই শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে। পার্ক স্ট্রিট ময়দান এলাকায় প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে মেলা, ভোগ বিতরণ, নামসংকীর্তনসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে রথ পুনরায় মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে।

রথযাত্রার মূল রুটে থাকবে গুরুসদয় রোড, আশুতোষ মুখার্জী রোড, রবীন্দ্র সদন, এক্সাইড ও ময়দান হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকা। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড়ে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক