Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাসুল (সা.) যেভাবে তরুণদের গড়ে তুলেছিলেন আগামীর নেতা হিসেবে ফাইনালে উঠে যা বললেন মেসি: ‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’ ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন-এর ২৭তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ১৬ হাজার পিস ইয়াবা সহ আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি

  • Reporter Name
  • সময়: ১২:১৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৪ Time View

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে নওগাঁর বদলগাছীতে জনসভা করেছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি (এনসিপি)।

সোমবার (১৩ জুলাই) উপজেলার ডাকবাংলো মোড় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন এমপি। এছাড়া বক্তব্য দেন সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষার, ইমরান ইমন এবং মুনিরা শারমিন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, জনসভা থেকে কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং দেশের রাজনৈতিক সংস্কারে গণভোটের দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন স্থানীয় নেতারা।

জনসভাকে কেন্দ্র করে ডাকবাংলো মোড় শহীদ মিনার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশ সফল করতে স্থানীয় নেতাকর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন।

নওগাঁ জেলা এনসিপির নেত্রী মুনিরা শারমিন তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তিনি দাবি করেন, আন্দোলনে বহু ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন, কিন্তু সেই আত্মত্যাগের প্রত্যাশিত প্রতিফলন পাওয়া যায়নি।

এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসাদ (নওশের) বলেন, তিনি এলাকার সন্তান হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী তাঁর বক্তব্যে সরকারের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতির সমালোচনা করেন। পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের শিক্ষক কন্যা পারিসা মাহজাবিনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
Tag :
জনপ্রিয় নিউজ

রাসুল (সা.) যেভাবে তরুণদের গড়ে তুলেছিলেন আগামীর নেতা হিসেবে

নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি

সময়: ১২:১৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে নওগাঁর বদলগাছীতে জনসভা করেছে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি (এনসিপি)।

সোমবার (১৩ জুলাই) উপজেলার ডাকবাংলো মোড় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন এমপি। এছাড়া বক্তব্য দেন সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষার, ইমরান ইমন এবং মুনিরা শারমিন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, জনসভা থেকে কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং দেশের রাজনৈতিক সংস্কারে গণভোটের দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন স্থানীয় নেতারা।

জনসভাকে কেন্দ্র করে ডাকবাংলো মোড় শহীদ মিনার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশ সফল করতে স্থানীয় নেতাকর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন।

নওগাঁ জেলা এনসিপির নেত্রী মুনিরা শারমিন তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তিনি দাবি করেন, আন্দোলনে বহু ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন, কিন্তু সেই আত্মত্যাগের প্রত্যাশিত প্রতিফলন পাওয়া যায়নি।

এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসাদ (নওশের) বলেন, তিনি এলাকার সন্তান হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী তাঁর বক্তব্যে সরকারের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতির সমালোচনা করেন। পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার