Dhaka ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার “ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ ভালুকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন, মাদকসহ মা-ছেলে আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • সময়: ০৮:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৭ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা:

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারা মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাগ রোড এলাকার নিপা স্টিল দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. মামুন হোসাইনসহ পুলিশের একটি টহল দল নিয়মিত মোবাইল টহল ও জরুরি দায়িত্ব পালন করছিল। এ সময় তথ্য আসে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আরাগ রোডের নিপা স্টিল দোকানের সামনে অবস্থান করছে। বিষয়টি বুড়িচং থানার অফিসার ইনচার্জকে জানানো হলে তাঁর নির্দেশে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মো. তারা মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তারা মিয়া উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যান্য সন্দেহভাজন মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক
Tag :
জনপ্রিয় নিউজ

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সময়: ০৮:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা:

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারা মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাগ রোড এলাকার নিপা স্টিল দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. মামুন হোসাইনসহ পুলিশের একটি টহল দল নিয়মিত মোবাইল টহল ও জরুরি দায়িত্ব পালন করছিল। এ সময় তথ্য আসে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে আরাগ রোডের নিপা স্টিল দোকানের সামনে অবস্থান করছে। বিষয়টি বুড়িচং থানার অফিসার ইনচার্জকে জানানো হলে তাঁর নির্দেশে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মো. তারা মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তারা মিয়া উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যান্য সন্দেহভাজন মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি