Dhaka ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! গাছ লাগানো নয় গাছ বাঁচানো হোক বাংলাদেশের জাতীয় আন্দোলন মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন : এমপি মনজুরুল ইসলাম চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ০৬:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৯ Time View

কলকাতা (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি:

ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় কলকাতা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, নিতাই মালাকার, মৌপ্রিয়া, দিলীপবাবুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, চিত্রসাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা জানান, ২৪ জুলাই ধর্মতলায় প্রশ্নফাঁসের অভিযোগে বামপন্থী ছাত্র-যুব সংগঠনের আন্দোলন চলাকালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে কয়েকজন দুষ্কৃতকারী সাংবাদিকদের মারধর, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া এবং নারী সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

প্রেস ক্লাবের নেতারা জানান, আগামী সোমবার দুপুর আড়াইটায় রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এতে রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বক্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা এবং অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ ইতিবাচক। তবে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে কর্মসূচিতে বহিরাগত বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকানোর। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বাড়াতে প্রেস ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে পরিচয়সংবলিত জ্যাকেট সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হওয়া উদ্বেগজনক। তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  পালিত হল,এক হাঁটু জল ও কাদায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং লড়াইয়ের শপথ
Tag :
জনপ্রিয় নিউজ

আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ

ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি

সময়: ০৬:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কলকাতা (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি:

ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় কলকাতা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, নিতাই মালাকার, মৌপ্রিয়া, দিলীপবাবুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, চিত্রসাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা জানান, ২৪ জুলাই ধর্মতলায় প্রশ্নফাঁসের অভিযোগে বামপন্থী ছাত্র-যুব সংগঠনের আন্দোলন চলাকালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে কয়েকজন দুষ্কৃতকারী সাংবাদিকদের মারধর, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া এবং নারী সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

প্রেস ক্লাবের নেতারা জানান, আগামী সোমবার দুপুর আড়াইটায় রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এতে রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বক্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা এবং অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ ইতিবাচক। তবে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে কর্মসূচিতে বহিরাগত বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকানোর। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বাড়াতে প্রেস ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে পরিচয়সংবলিত জ্যাকেট সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হওয়া উদ্বেগজনক। তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল