Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নরসিংদীর মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি গোদাগাড়ীতে যুবককে মারধর, মোবাইল ভাঙচুর ও স্বর্ণালংকার হারানোর অভিযোগ; থানায় জিডি প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিলে বক্তারা: গণভোটের জনরায় মেনে না নিলে যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিথ্যা মামলা, জমি দখল ও ব্ল্যাকমেইলের অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ০৯:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৫ Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি, জমি দখলের চেষ্টা এবং ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. মোকছেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তার পিতা মো. জাহিদুল ইসলাম আজাদ, ভাই মিজানুর রহমান মুন্না, মা মাসুদা বেগম মিনা, ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। গত ২৮ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজে প্রতিপক্ষের লোকজনই প্রথমে হামলা চালায় এবং পরে মারধরের নাটক সাজিয়ে অজ্ঞান হওয়ার ভান করে মিথ্যা মামলা দায়ের করে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষের শফিকুল ইসলাম বাবু ও তার সহযোগীরা বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, শফিকুল ইসলাম কৌশলে তার বৃদ্ধ বাবাকে ভুল বুঝিয়ে জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে এলাকায় নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করার অভিযোগও তোলা হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং শফিকুল ইসলামের কথিত ব্ল্যাকমেইল থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা জানান, তাদের কাছে অভিযোগের পক্ষে ভিডিও ক্লিপসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক
Tag :
জনপ্রিয় নিউজ

ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মিথ্যা মামলা, জমি দখল ও ব্ল্যাকমেইলের অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন

সময়: ০৯:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি, জমি দখলের চেষ্টা এবং ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. মোকছেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তার পিতা মো. জাহিদুল ইসলাম আজাদ, ভাই মিজানুর রহমান মুন্না, মা মাসুদা বেগম মিনা, ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। গত ২৮ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজে প্রতিপক্ষের লোকজনই প্রথমে হামলা চালায় এবং পরে মারধরের নাটক সাজিয়ে অজ্ঞান হওয়ার ভান করে মিথ্যা মামলা দায়ের করে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষের শফিকুল ইসলাম বাবু ও তার সহযোগীরা বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, শফিকুল ইসলাম কৌশলে তার বৃদ্ধ বাবাকে ভুল বুঝিয়ে জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে এলাকায় নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করার অভিযোগও তোলা হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং শফিকুল ইসলামের কথিত ব্ল্যাকমেইল থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তারা জানান, তাদের কাছে অভিযোগের পক্ষে ভিডিও ক্লিপসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা