Dhaka ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঢাকার মঞ্চে প্রথমবার পারফর্ম করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম কৃষি উন্নয়ন ও পেশাগত সহযোগিতায় একসঙ্গে কাজের অঙ্গীকার উত্তরা কৃষিবিদদের সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন জুলাই হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, অব্যাহতির সুপারিশ ৪৯ জনের রাজধানীর সড়কে ছয় বছরে ঝরেছে ১,৩৮৪ প্রাণ, দুর্ঘটনার হটস্পট ৫ এলাকা রাষ্ট্রপতি পদে আলোচনায় তিন হেভিওয়েট নাম দেশের বর্তমান পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম মরক্কো-মেলিলা সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫০ ধৌবাউড়ায় জমি দখল নিয়ে বিরোধ, আঃ খালেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিরাপদ সড়ক: উন্নয়নের পূর্বশর্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. রাশিদুল ইসলাম

  • Reporter Name
  • সময়: ১২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
মোঃ রাহিমুল ইসলাম হৃদয়:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল (Assistant Attorney General) হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. রাশিদুল ইসলাম।
তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতা, মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে।
আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি—
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
সাবেক আইন বিষয়ক সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি।
সদস্য (আহ্বায়ক কমিটি), নাগেশ্বরী উপজেলা বিএনপি, কুড়িগ্রাম।
সদস্য, জাতীয়তাবাদী কৃষক দল, ঢাকা মহানগর দক্ষিণ।
তাঁর এই নিয়োগের খবরে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, কচাকাটা এবং সমগ্র কুড়িগ্রাম জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বে অ্যাডভোকেট মো. রাশিদুল ইসলাম দেশের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি কুড়িগ্রামের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তাঁর অবদান আরও প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মিথ্যা মামলা, জমি দখল ও ব্ল্যাকমেইলের অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় নিউজ

ঢাকার মঞ্চে প্রথমবার পারফর্ম করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. রাশিদুল ইসলাম

সময়: ১২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬