Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭১ হাজার টাকা

  • Reporter Name
  • সময়: ০৭:১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৬৮ Time View

মো. কামাল হোসেন প্রধান, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে তিনজনকে আটক করে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার মাধবদী হাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মাধবদী হাটের খোলা মাঠে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জালের প্রকাশ্য ক্রয়-বিক্রয় চলতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব জাল দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

পরে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহানের উপস্থিতিতে নরসিংদীর মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোডসংলগ্ন খোলা স্থানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সদর উপজেলা মৎস্য অফিস, র‍্যাব, মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

প্রশাসন জানিয়েছে, অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন, মজুদ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ ধ্বংসে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা
Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭১ হাজার টাকা

সময়: ০৭:১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬