Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা বকশীগঞ্জে পরিদর্শনের পরদিনই পানি নিষ্কাশনে মাঠে শাকিল তালুকদার বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশার আর্থিক সহায়তা প্রদান কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী: বিশেষ শিশুদের শিক্ষায় মানবিক উদ্যোগ, সরকারি স্বীকৃতির দাবি নেত্রকোনার কেন্দুয়ায় টিকেট খেলা কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২; পাল্টাপাল্টি হামলা ও লুটপাটের অভিযোগ ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুস সাত্তার ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেপ্তার ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা: বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা: বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৯:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় সুধী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের হিসাব পরিচালনার জন্য একটি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। নিয়ম অনুযায়ী, ওই হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে পদাধিকারবলে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষর প্রয়োজন হয়।

অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান কোনো প্রকার অনুমোদন বা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই জালিয়াতির আশ্রয় নেন। তিনি ব্যাংক থেকে অর্থ উত্তোলনের একটি চেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া স্বাক্ষর বসিয়ে সেটি ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করেন।

তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে চেকটির স্বাক্ষর যাচাই করেন। পরীক্ষা-নিরীক্ষায় ইউএনও’র স্বাক্ষরটি ভুয়া ও জাল বলে প্রমাণিত হলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদান না করে বিষয়টি স্থগিত রাখে এবং উপজেলা প্রশাসনকে অবহিত করে।

ঘটনাটি প্রকাশের পর উপজেলা প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। মসজিদের মতো একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে একজন মোয়াজ্জেমের বিরুদ্ধে এমন নৈতিক স্খলন ও জালিয়াতির অভিযোগে স্থানীয় মুসল্লিদের মাঝেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চেকের স্বাক্ষরে বড় ধরনের অসঙ্গতি ও জালিয়াতির বিষয়টি ধরা পড়ায় টাকা উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
“স্বাক্ষর জালের বিষয়টি আমরা জানতে পেরেছি। সরকারি টাকা ও চেকে স্বাক্ষর জালিয়াতি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে এ ধরনের জালিয়াতির চেষ্টার প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন

অভিযুক্ত মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর থেকে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করছেন।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে চূড়ান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা: বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

সময়: ০৯:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় সুধী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের হিসাব পরিচালনার জন্য একটি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। নিয়ম অনুযায়ী, ওই হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে পদাধিকারবলে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষর প্রয়োজন হয়।

অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান কোনো প্রকার অনুমোদন বা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই জালিয়াতির আশ্রয় নেন। তিনি ব্যাংক থেকে অর্থ উত্তোলনের একটি চেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া স্বাক্ষর বসিয়ে সেটি ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করেন।

তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে চেকটির স্বাক্ষর যাচাই করেন। পরীক্ষা-নিরীক্ষায় ইউএনও’র স্বাক্ষরটি ভুয়া ও জাল বলে প্রমাণিত হলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদান না করে বিষয়টি স্থগিত রাখে এবং উপজেলা প্রশাসনকে অবহিত করে।

ঘটনাটি প্রকাশের পর উপজেলা প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। মসজিদের মতো একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে একজন মোয়াজ্জেমের বিরুদ্ধে এমন নৈতিক স্খলন ও জালিয়াতির অভিযোগে স্থানীয় মুসল্লিদের মাঝেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চেকের স্বাক্ষরে বড় ধরনের অসঙ্গতি ও জালিয়াতির বিষয়টি ধরা পড়ায় টাকা উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
“স্বাক্ষর জালের বিষয়টি আমরা জানতে পেরেছি। সরকারি টাকা ও চেকে স্বাক্ষর জালিয়াতি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে এ ধরনের জালিয়াতির চেষ্টার প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুনঃ  কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা