Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত রামগড়ে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস – আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলেন ভারতী ঘোষ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন করে পুলিশের কাছে সোপর্দ করলো যুবদল নেতা মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ বাবার নিখোঁজের ১৩ বছর পর এসএসসি পাস, সাদমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান করলেন পুলিশ কমিশনার:

  • Reporter Name
  • সময়: ০৯:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

শাব্বির আহমদ ,
স্টাফ রিপোর্টার খুলনা

অদ্য ১০ আগস্ট ২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়।

সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, ট্রাফিক বিভাগের সদস্যরা নানা প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন, তাই দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও সচেতন থাকতে হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে ভদ্র ও মানবিক, তবে আইনের প্রয়োগে থাকতে হবে দৃঢ়। মানুষ রাগান্বিত হলেও পুলিশ সদস্যকে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমরা একসময় সাধারণ নাগরিক ছিলাম এবং ভবিষ্যতে আবারও সাধারণ নাগরিকের জীবনেই ফিরব।
তিনি আরও বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম প্রধান উপায় হলো ভালো ব্যবহার। মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও আন্তরিকভাবে কথা বলা, তার সমস্যা শোনা এবং যথাসাধ্য সহযোগিতা করা সম্ভব। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের আস্থা ও সম্মান অর্জন করা যায়।

অতঃপর গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ০৫ জন সার্জেন্ট/টিএসআই, ০৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। তিনি আরোও জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আজ এসএসসি ও সমমানের ফল, জানা যাবে যেভাবে
Tag :
জনপ্রিয় নিউজ

জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ

ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান করলেন পুলিশ কমিশনার:

সময়: ০৯:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শাব্বির আহমদ ,
স্টাফ রিপোর্টার খুলনা

অদ্য ১০ আগস্ট ২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়।

সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, ট্রাফিক বিভাগের সদস্যরা নানা প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন, তাই দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও সচেতন থাকতে হবে। তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে ভদ্র ও মানবিক, তবে আইনের প্রয়োগে থাকতে হবে দৃঢ়। মানুষ রাগান্বিত হলেও পুলিশ সদস্যকে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমরা একসময় সাধারণ নাগরিক ছিলাম এবং ভবিষ্যতে আবারও সাধারণ নাগরিকের জীবনেই ফিরব।
তিনি আরও বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম প্রধান উপায় হলো ভালো ব্যবহার। মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও আন্তরিকভাবে কথা বলা, তার সমস্যা শোনা এবং যথাসাধ্য সহযোগিতা করা সম্ভব। ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের আস্থা ও সম্মান অর্জন করা যায়।

অতঃপর গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ০৫ জন সার্জেন্ট/টিএসআই, ০৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। তিনি আরোও জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মাইপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি মোস্তাফিজুর রহমান