
আজ ১০ই আগস্ট সোমবার, রামগড়ের খাস জঙ্গলের ফুটবল মাঠে, সিধু কানু গাঁওতা ক্লাবের পরিচালনায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ ই আগস্ট রবিবার পালিত হল বিশ্ব আদিবাসী দিবস,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আই পি এস আধিকারিক তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। আদিবাসী সংস্কৃতি ঐতিহ্য নৃত্যের মাধ্যমে এ দিনের অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত।,
অনুষ্ঠানের শুরুতে সিধু কানুয়া আবক্ষক মূর্তিতে মাল্যদান করেন ভারতী ঘোষ, এরপর আদিবাসী মহিলা ও পুরুষদের সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে তাকে অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতী ঘোষ ছাড়াও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সভাপতি অরুন মুখার্জি দিল্লি থেকে আগত বিশিষ্ট সমাজ স অরুন উপাধ্যায়, সুব্রত মন্ডল, শুভেন্দু পাল এবং শিক্ষক রেবতী রেবন টুটু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে গুণীজনদের উত্তরীয় ও চাদর দিয়ে সম্মানিত করেন ভারতী ঘোষ। এবং ইস্কুলের কচি কাচাদের হাতে তুলে দেয়া হয় স্কুল ব্যাগ ও চকলেট।
ভারতী ঘোষ বলেন দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া আদিবাসী অধিষ্ঠিত এলাকায় আগের সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও কোন কাজ হয় না, আদিবাসী সম্প্রদায় এখনো যে মাত্রায় উন্নয়ন পাওয়ার কথা ছিল সেই মাত্রায় উন্নয়ন পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপি সরকার আদিবাসীদের পাশে রয়েছে এবং তাদের সার্বিক উন্নয়নের সব রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন ভারতী ঘোষ।, এদিন লালগড় এলাকায় অবৈধ বালি পাচার নিয়েও ভারতী ঘোষ বলেন, অনুষ্ঠানে আসার পথে তিনি দেখেছেন ভারী ভারী বালি বোঝায় গাড়ি চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিষয়টি তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
Reporter Name 



























