Dhaka ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে হয়রানি ও দুর্নীতির আরেক নাম ব্রাহ্মণবাড়িয়ার ভূমি অধিগ্রহণ শাখার মানষ চন্দ্র দাস ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত নগরীর গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার শিশুর হাসিতেই আগামীর বাংলাদেশ, নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • সময়: ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ও র‍্যাব। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদীসংলগ্ন এলাকায় যৌথ দল কৌশলগত অবস্থান নেয়। পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি শনাক্ত করা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প। এ সময় মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক দুই অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

সময়: ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

জামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ও র‍্যাব। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদীসংলগ্ন এলাকায় যৌথ দল কৌশলগত অবস্থান নেয়। পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি শনাক্ত করা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প। এ সময় মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক দুই অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ২ কোটি ১৫ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি