Dhaka ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬৮ Time View

মোঃ আসাদুজ্জামান মামুন, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা-এ কৃষকদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা জোরদারে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর পিরোজপুর খামারবাড়ির উপপরিচালক সৌমিত্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাফিউল আজম দুলাল এবং উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষি উন্নয়ন পরিকল্পনা এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু, সভাপতি রবিউল হাসান রবিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মনির, হাফেজ মাসুম বিল্লাহ ও মাইনুল হুদা রুমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা।

বক্তারা বলেন, দেশের কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছেন কৃষক। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে সৌমিত্র সরকার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করছে। “পার্টনার” প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুনঃ  হালুয়াঘাটে অভিযোগকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য

অনুষ্ঠানে কৃষকদের অংশগ্রহণে পুষ্টি সচেতনতা, নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারী কৃষকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত

সময়: ০৯:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আরও পড়ুনঃ  তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত