Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক

  • Reporter Name
  • সময়: ১০:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৮ Time View

শাব্বির আহমদ
স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনা জেলা কারাগার-২ থেকে দেওয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে পালিয়ে যাওয়ার এ ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার বাসিন্দা আবদুল মাঝির ছেলে। তিনি জিয়া মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমন প্রথমে কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ছাদে ওঠেন। এরপর কৌশলে কারাগারের পূর্ব পাশের উঁচু নিরাপত্তা দেওয়াল টপকে বাইরে পালিয়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে সতর্ক সংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে ধরতে অভিযান শুরু করা হয়।

কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় (মামলা নম্বর: ০৯(০১)২৫, ধারা: ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি খুলনা জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।

পলাতক হাজতিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক

সময়: ১০:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

শাব্বির আহমদ
স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনা জেলা কারাগার-২ থেকে দেওয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে পালিয়ে যাওয়ার এ ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার বাসিন্দা আবদুল মাঝির ছেলে। তিনি জিয়া মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমন প্রথমে কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ছাদে ওঠেন। এরপর কৌশলে কারাগারের পূর্ব পাশের উঁচু নিরাপত্তা দেওয়াল টপকে বাইরে পালিয়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে সতর্ক সংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে ধরতে অভিযান শুরু করা হয়।

কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় (মামলা নম্বর: ০৯(০১)২৫, ধারা: ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি খুলনা জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।

পলাতক হাজতিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে অটোভ্যান থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২