Dhaka ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরভদ্রাসনে ইয়াবাসহ গ্রেপ্তার কামাল, আগে থেকেই তিন মাদক মামলার আসামি

  • Reporter Name
  • সময়: ০৫:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৪ Time View

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকাসহ কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এজাহার অনুযায়ী, তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর আলম নগর এলাকায় চরভদ্রাসন ইউনিয়ন পরিষদসংলগ্ন সেতুর উত্তর পাশে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল উত্তর আলম নগরের আনোয়ারের ছেলে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর আলম নগর এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের কাছে রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে পালানোর প্রস্তুতিকালে কামালকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচরে গোঁজা সাদা পলিথিনে রাখা হালকা কমলা রঙের ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, উদ্ধার করা ইয়াবার ওজন এক গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য তিন হাজার টাকা। একই সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

পুলিশের দাবি, কামাল দীর্ঘদিন ধরে চরভদ্রাসন থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় চরভদ্রাসন থানার উপপরিদর্শক (নিঃ) মো. গোলাম হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের আবেদন করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সিডিএমএস যাচাই করে কামালের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় ২০২৪ ও ২০২৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরও তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। ওই মামলাগুলোতেও তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল।

আরও পড়ুনঃ  দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

পুলিশ জানায়, গ্রেপ্তার কামাল ও জব্দ করা আলামত থানায় নেওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

চরভদ্রাসনে ইয়াবাসহ গ্রেপ্তার কামাল, আগে থেকেই তিন মাদক মামলার আসামি

সময়: ০৫:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকাসহ কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এজাহার অনুযায়ী, তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর আলম নগর এলাকায় চরভদ্রাসন ইউনিয়ন পরিষদসংলগ্ন সেতুর উত্তর পাশে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল উত্তর আলম নগরের আনোয়ারের ছেলে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর আলম নগর এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের কাছে রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে পালানোর প্রস্তুতিকালে কামালকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচরে গোঁজা সাদা পলিথিনে রাখা হালকা কমলা রঙের ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, উদ্ধার করা ইয়াবার ওজন এক গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য তিন হাজার টাকা। একই সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

পুলিশের দাবি, কামাল দীর্ঘদিন ধরে চরভদ্রাসন থানার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় চরভদ্রাসন থানার উপপরিদর্শক (নিঃ) মো. গোলাম হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের আবেদন করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সিডিএমএস যাচাই করে কামালের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় ২০২৪ ও ২০২৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরও তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। ওই মামলাগুলোতেও তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর