Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রাম নাসিমন ভবন কার্যালয়ে দোয়া মাহফিল আমার কাগজ-এর প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বক্তারা, সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য মানব সেবামূলক সংগঠন হাসি’র এক যুগ পূর্তী কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!! ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে শরীর ম্যাসেজ করার অভিযোগ ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২ গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির ‘পলাশ সিন্ডিকেট’ কেন অধরা? সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবসে মুক্ত রাজনৈতিক আন্দোলন এর আলোচন অনুষ্ঠিত বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ইবি থানায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • Reporter Name
  • সময়: ০৮:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৪ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয়জনের নামে অভিযোগ দিয়েছেন এনসিপির এক কেন্দ্রীয় নেতা। জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষের জন্য এ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত অন্যরা হলেন- শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।

রোববার (৫ জুলাই) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র কেন্দ্রীয় সদস্য এস এম সুইট।

অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে ১৪০০ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন মানুষ জুলাই বিপ্লব, স্মৃতিচিহ্ন ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননা কর মন্তব্য করছেন। শান্তা ফারজানা নামে একজন জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। অভিনেত্রী শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবকে সাজানো ঘটনা হিসেবে উল্লেখ্যের পাশাপাশি নানা অবমাননা কর বক্তব্য দিয়েছেন। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে অভিযোগপত্রে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এনসিপির কেন্দ্রীয় সদস্য এস এম সুইট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ৬ জনের বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্ত করা হবে। তার আগে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রাম নাসিমন ভবন কার্যালয়ে দোয়া মাহফিল

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ইবি থানায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সময়: ০৮:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয়জনের নামে অভিযোগ দিয়েছেন এনসিপির এক কেন্দ্রীয় নেতা। জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষের জন্য এ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত অন্যরা হলেন- শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।

রোববার (৫ জুলাই) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র কেন্দ্রীয় সদস্য এস এম সুইট।

অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে ১৪০০ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন মানুষ জুলাই বিপ্লব, স্মৃতিচিহ্ন ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননা কর মন্তব্য করছেন। শান্তা ফারজানা নামে একজন জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। অভিনেত্রী শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবকে সাজানো ঘটনা হিসেবে উল্লেখ্যের পাশাপাশি নানা অবমাননা কর বক্তব্য দিয়েছেন। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে অভিযোগপত্রে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এনসিপির কেন্দ্রীয় সদস্য এস এম সুইট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ৬ জনের বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্ত করা হবে। তার আগে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র বিক্ষোভ শুক্রবার, ৩ জুলাই