Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে—ইউএনও এটিএম কামরুল ইসলাম নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা রবিবার, ২৩ আগস্ট ২০২৬ যুক্তরাষ্ট্র জেএসডির মতবিনিময় সভা ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলকাতায় অগ্নিদুর্ঘটনায় নিহত দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার স্কুল ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই, দেড় মাস পর রোগীর মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পুঠিয়ায় অবৈধ সার মজুত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ

  • Reporter Name
  • সময়: ১১:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

সিহাব আলম সম্রাট, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া বাজারে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযানকালে কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে অনুমোদন ছাড়াই সার মজুত করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা, সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি বন্ধে অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, কৃষকদের হয়রানি ও সার নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  অবৈধ সার মজুদকারীকে জরিমানা
Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুঠিয়ায় অবৈধ সার মজুত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ

সময়: ১১:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬