Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার নেত্রকোনার আটপাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নরসিংদীর শিবপুরে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, জরিমানা আদায় “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরানগর নবারুণ সংঘের উদ্যোগে বিধায়ক সজল ঘোষকে সংবর্ধনা ও মিলনভোজের আয়োজন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য, আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার বুড়িচংয়ের মেয়ে ফাতেমা গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঁশি বিক্রি করেই চলে জীবন-জীবিকা, সুরেই বেঁচে আছেন গণেশ চন্দ্র সেন

  • Reporter Name
  • সময়: ০৮:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১০ Time View

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :

নাম গণেশ চন্দ্র সেন। বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়। দীর্ঘ ৩৫ বছর ধরে রাজশাহী শহর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঘুরে ঘুরে বাঁশি বিক্রি করেই চলছে তার জীবন-জীবিকা।

কাঁধে ঝোলা ব্যাগ আর মুখে সুরেলা বাঁশির সুর—হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই পথ চলেন তিনি। কখনো পল্লীগীতি, কখনো ভাওয়াইয়া, লালনগীতি, বিচ্ছেদ কিংবা পুরনো বাংলা সিনেমার গানের সুর তুলে মুগ্ধ করেন পথচারীদের। শুধু বাঁশি বিক্রিই নয়, ক্রেতাদের বাঁশি বাজানোও শিখিয়ে দেন তিনি।

গণেশ চন্দ্র নিজেও গান লেখেন, সুর ও তাল দেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ। ইচ্ছে ছিল কোনো একটি টেলিভিশন চ্যানেলে গান করার। আজীবন সুর-সংগীতের ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রতিভার যথাযথ মূল্যায়ন না পাওয়ায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি।

তবুও বাঁশির প্রতি ভালোবাসা তাকে কখনো এই পেশা থেকে দূরে সরাতে পারেনি। জীবনের নানা উত্থান-পতনের মাঝেও বাঁশি বিক্রিকেই জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি।

রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের বাসিন্দা গণেশ চন্দ্র দাস তিন ছেলে ও এক মেয়ের জনক। তার তিন ছেলেই বিবাহিত। তবে প্রায় ১৫ বছর আগে চিকিৎসার অভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার একমাত্র মেয়ে। সেই শোক আজও বয়ে বেড়ান তিনি।

পারিবারিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়ার সুযোগ হয়নি বেশি দূর। নিজের চেষ্টায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও দারিদ্র্যের কারণে তা আর এগোয়নি। পরে জীবিকার তাগিদে নেমে পড়েন সংগ্রামের জীবনে।

তার জীবনে নেই কোনো বিলাসিতা। দু’বেলা দু’মুঠো খাবারের সংগ্রামই তার নিত্যসঙ্গী। কখনো কখনো অর্ধাহারেও কাটাতে হয় দিন। তবুও মুখে হাসি রেখে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশিভর্তি ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চলেন রাজশাহী শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে।

আরও পড়ুনঃ  রাঙ্গাবালীতে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত ২০২৬

জীবনযুদ্ধে লড়াকু এই মানুষটির চোখে-মুখে আজও সুরের প্রতি অদম্য ভালোবাসা। অভিমান আছে, কষ্ট আছে, কিন্তু বাঁশির সুরে সেসব যেন হারিয়ে যায়। সুরই যেন তার জীবন, সুরই তার বেঁচে থাকার শক্তি।

Tag :
জনপ্রিয় নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার

বাঁশি বিক্রি করেই চলে জীবন-জীবিকা, সুরেই বেঁচে আছেন গণেশ চন্দ্র সেন

সময়: ০৮:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :

নাম গণেশ চন্দ্র সেন। বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়। দীর্ঘ ৩৫ বছর ধরে রাজশাহী শহর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঘুরে ঘুরে বাঁশি বিক্রি করেই চলছে তার জীবন-জীবিকা।

কাঁধে ঝোলা ব্যাগ আর মুখে সুরেলা বাঁশির সুর—হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই পথ চলেন তিনি। কখনো পল্লীগীতি, কখনো ভাওয়াইয়া, লালনগীতি, বিচ্ছেদ কিংবা পুরনো বাংলা সিনেমার গানের সুর তুলে মুগ্ধ করেন পথচারীদের। শুধু বাঁশি বিক্রিই নয়, ক্রেতাদের বাঁশি বাজানোও শিখিয়ে দেন তিনি।

গণেশ চন্দ্র নিজেও গান লেখেন, সুর ও তাল দেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ। ইচ্ছে ছিল কোনো একটি টেলিভিশন চ্যানেলে গান করার। আজীবন সুর-সংগীতের ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রতিভার যথাযথ মূল্যায়ন না পাওয়ায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি।

তবুও বাঁশির প্রতি ভালোবাসা তাকে কখনো এই পেশা থেকে দূরে সরাতে পারেনি। জীবনের নানা উত্থান-পতনের মাঝেও বাঁশি বিক্রিকেই জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি।

রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের বাসিন্দা গণেশ চন্দ্র দাস তিন ছেলে ও এক মেয়ের জনক। তার তিন ছেলেই বিবাহিত। তবে প্রায় ১৫ বছর আগে চিকিৎসার অভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার একমাত্র মেয়ে। সেই শোক আজও বয়ে বেড়ান তিনি।

পারিবারিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়ার সুযোগ হয়নি বেশি দূর। নিজের চেষ্টায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও দারিদ্র্যের কারণে তা আর এগোয়নি। পরে জীবিকার তাগিদে নেমে পড়েন সংগ্রামের জীবনে।

তার জীবনে নেই কোনো বিলাসিতা। দু’বেলা দু’মুঠো খাবারের সংগ্রামই তার নিত্যসঙ্গী। কখনো কখনো অর্ধাহারেও কাটাতে হয় দিন। তবুও মুখে হাসি রেখে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশিভর্তি ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চলেন রাজশাহী শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে।

আরও পড়ুনঃ  রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক