Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে “আমাদের ক্লিনিকে” প্রসূতির মৃত্যুতে এলাকাবাসীর ক্ষোভ !

  • রনজিৎ সরকার
  • সময়: ০৯:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৩০১ Time View

রনজিৎ সরকার , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

গতকাল ১৪ আগষ্ট’২০২৫ বিকেলে খানসামা রোডস্থ কামরুজ্জামান বাবু, রুবেল রানাসহ পার্টনারশিপে পরিচালিত আমাদের ক্লিনিকে ডাক্তার ছাড়াই অদক্ষ নার্স এবং আয়া দ্বারা সন্তান প্রসবকালে আমিনা আক্তার তিথি (৩০) নামীয় প্রসূতি নিহত হয়েছে।নবজাতক পুত্র সন্তান বেঁচে আছে। নিহতের স্বামী অন্তর আলী, বাড়ী পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামে।সংবাদ পেয়ে তথ্য সংগ্রহে স্থানীয় সাংবাদিক, গোয়েন্দা পুলিশ ডিএসবি নুর আমিন, স্বাস্থ্য পরিদর্শক এসআই ফরিদ বিন সোহেল ঐ ক্লিনিকে গিয়ে দেখা যায় একজন অসুস্থ আয়া সুফিয়া এবং নার্স অন্তরা দাস ছাড়া সবাই পলাতক।

দিনাজপুরের বীরগঞ্জে ক্লিনিক সমুহে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার, ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারনে একের পর এক প্রসূতি মৃত্যু।অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করানোর ফলে ইনফেকশন জনিত কারনে সংকটাপন্ন রোগীর চিকিৎসায় লাখ লাখ টাকা ক্ষতি এবং অমানুষিক হয়রানীর ঘটনায় উদ্বিগ্ন ভুক্তভোগি পরিবারসহ সমগ্র বীরগঞ্জবাসী।ক্রমান্বয়ে ফুঁসে উঠছে আ’ম জনতা, হতে পারে তীব্র আন্দোলন।ভুক্তভোগী ও সচেতন মহল মনে করেন স্বাস্থ্য বিভাগের উদাসিনতা, আইন প্রয়োগে দূর্বলতা-নমনীয় পদ্ধতি অবলম্বন এসব অপরাধ প্রবনতাকে উৎসাহিত করছে।অপরাধীরা গুরুতর অপরাধ করে, সিজারের নামে ও ভুল চিকিৎসায় মানুষ হত্যার পর মোটা অংকের টাকার বিনিময় অহরহ পার পাচ্ছে।

কিছুদিন পুর্বে একতা ক্লিনিকে প্রসুতি মৃত্যুর ঘটনায় উভয় পক্ষ আপোষ মিমাংসা করলেও পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আদালত স্বপ্রনোদিত ভাবে মিস কেস করেন। বর্তমানে ক্লিনিকটি সীলগালা করা আছে।অপর দিকে গত ২৪ জুন’২০২৫ তারিখে বেলাল হোসেন পরিচালিত “বীরগঞ্জ ক্লিনিকে” সুমাইয়া আক্তার নামের এক প্রসুতিকে অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করানোর ফলে ইনফেকশন জনিত কারণে রোগী সংকটনাপন্ন হলে তাকে ২৯ জুন’২৫ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাকে অপারশন করে লাইফ সার্পোটে রাখা হয়।১৭ দিন আইসিইউতে রাখার পর বর্তমানে মেডিকেলের তৃতীয় তলার ৩১৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন।চিকিৎসা বাবদ এ যাবত প্রায় ২ মাসে ৭ লাখ টাকা খরচ হয়েছে মর্মে রোগীর স্বামী সোহেল রানা অভিযোগ করেছেন।গতকাল রাতে নিহত আমিনা আক্তার তিথির লাশ তার বাবা বেলাল আকন্দের বাড়ী জিনেশ্বরী দেউনিয়ার মোড় গ্রামে নিয়ে যাওয়া হয়। রাতভর চলে দেন দরবার।নিহতের ভাসুর জেনার আলী জানান আজ ১৫ আগষ্ট’২৫ সকালে সেখানকার কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।নিহত তিথি ব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান নরমাল ডেলিভারির পর রোগী মেডিকেলে নেয়ার পথে মারা গেছে। কাওরো কোন অভিযোগ না থাকায় তারা লাশ দাফন করেছে।

আরও পড়ুনঃ  রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

বীরগঞ্জে “আমাদের ক্লিনিকে” প্রসূতির মৃত্যুতে এলাকাবাসীর ক্ষোভ !

সময়: ০৯:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

রনজিৎ সরকার , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

গতকাল ১৪ আগষ্ট’২০২৫ বিকেলে খানসামা রোডস্থ কামরুজ্জামান বাবু, রুবেল রানাসহ পার্টনারশিপে পরিচালিত আমাদের ক্লিনিকে ডাক্তার ছাড়াই অদক্ষ নার্স এবং আয়া দ্বারা সন্তান প্রসবকালে আমিনা আক্তার তিথি (৩০) নামীয় প্রসূতি নিহত হয়েছে।নবজাতক পুত্র সন্তান বেঁচে আছে। নিহতের স্বামী অন্তর আলী, বাড়ী পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামে।সংবাদ পেয়ে তথ্য সংগ্রহে স্থানীয় সাংবাদিক, গোয়েন্দা পুলিশ ডিএসবি নুর আমিন, স্বাস্থ্য পরিদর্শক এসআই ফরিদ বিন সোহেল ঐ ক্লিনিকে গিয়ে দেখা যায় একজন অসুস্থ আয়া সুফিয়া এবং নার্স অন্তরা দাস ছাড়া সবাই পলাতক।

দিনাজপুরের বীরগঞ্জে ক্লিনিক সমুহে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার, ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারনে একের পর এক প্রসূতি মৃত্যু।অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করানোর ফলে ইনফেকশন জনিত কারনে সংকটাপন্ন রোগীর চিকিৎসায় লাখ লাখ টাকা ক্ষতি এবং অমানুষিক হয়রানীর ঘটনায় উদ্বিগ্ন ভুক্তভোগি পরিবারসহ সমগ্র বীরগঞ্জবাসী।ক্রমান্বয়ে ফুঁসে উঠছে আ’ম জনতা, হতে পারে তীব্র আন্দোলন।ভুক্তভোগী ও সচেতন মহল মনে করেন স্বাস্থ্য বিভাগের উদাসিনতা, আইন প্রয়োগে দূর্বলতা-নমনীয় পদ্ধতি অবলম্বন এসব অপরাধ প্রবনতাকে উৎসাহিত করছে।অপরাধীরা গুরুতর অপরাধ করে, সিজারের নামে ও ভুল চিকিৎসায় মানুষ হত্যার পর মোটা অংকের টাকার বিনিময় অহরহ পার পাচ্ছে।

কিছুদিন পুর্বে একতা ক্লিনিকে প্রসুতি মৃত্যুর ঘটনায় উভয় পক্ষ আপোষ মিমাংসা করলেও পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আদালত স্বপ্রনোদিত ভাবে মিস কেস করেন। বর্তমানে ক্লিনিকটি সীলগালা করা আছে।অপর দিকে গত ২৪ জুন’২০২৫ তারিখে বেলাল হোসেন পরিচালিত “বীরগঞ্জ ক্লিনিকে” সুমাইয়া আক্তার নামের এক প্রসুতিকে অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করানোর ফলে ইনফেকশন জনিত কারণে রোগী সংকটনাপন্ন হলে তাকে ২৯ জুন’২৫ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাকে অপারশন করে লাইফ সার্পোটে রাখা হয়।১৭ দিন আইসিইউতে রাখার পর বর্তমানে মেডিকেলের তৃতীয় তলার ৩১৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন।চিকিৎসা বাবদ এ যাবত প্রায় ২ মাসে ৭ লাখ টাকা খরচ হয়েছে মর্মে রোগীর স্বামী সোহেল রানা অভিযোগ করেছেন।গতকাল রাতে নিহত আমিনা আক্তার তিথির লাশ তার বাবা বেলাল আকন্দের বাড়ী জিনেশ্বরী দেউনিয়ার মোড় গ্রামে নিয়ে যাওয়া হয়। রাতভর চলে দেন দরবার।নিহতের ভাসুর জেনার আলী জানান আজ ১৫ আগষ্ট’২৫ সকালে সেখানকার কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।নিহত তিথি ব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান নরমাল ডেলিভারির পর রোগী মেডিকেলে নেয়ার পথে মারা গেছে। কাওরো কোন অভিযোগ না থাকায় তারা লাশ দাফন করেছে।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন