Dhaka ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উৎসব সুপার মার্কেট ও ট্রিটমেন্ট হাসপাতাল সংলগ্ন এলাকা গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও নিউইয়র্কে মূলধারায় জল খাবার বাঙালি রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন তসলিম ও সাঈদা খান এবং মনোরঞ্জন টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার বড়াইল মাদরাসা শরীয়তপুর হিফজ ভবনের ছাদ ঢালাই উপলক্ষে ইসলাহী মাহফিল শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ১৫৯ অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন, তদন্তে মিলল সত্যতা চট্টগ্রাম-১০ আসন: গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পন্ন ​পোড়াকলোনী ৩ নং গলির রাস্তার ঢালাই কাজের শুভ সমাপ্তি যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন: ৬ মাসে ৬৬ মামলা, গ্রেপ্তার ৬০ শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৯:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মধ্যনগর থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন এবং এএসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গোলগাঁও বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. জুয়েল মিয়া (২২), পিতা—মো. সাহেদ বাদশা, সাং—শ্রীপুর, ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন, থানা—মধ্যনগর, জেলা—সুনামগঞ্জকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ: ২২ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মধ্যনগর থানা এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক উদ্ধার, গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। এ ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুনঃ  কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

উৎসব সুপার মার্কেট ও ট্রিটমেন্ট হাসপাতাল সংলগ্ন এলাকা

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সময়: ০৯:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মধ্যনগর থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন এবং এএসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গোলগাঁও বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. জুয়েল মিয়া (২২), পিতা—মো. সাহেদ বাদশা, সাং—শ্রীপুর, ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন, থানা—মধ্যনগর, জেলা—সুনামগঞ্জকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ: ২২ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মধ্যনগর থানা এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক উদ্ধার, গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। এ ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান