Dhaka ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার “ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন

  • Reporter Name
  • সময়: ১১:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩৩৬ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

২৪ মে শনিবার জেলা লিগ্যাল এইড অফিসের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজিএফ) ঢাকা’র সহযোগিতায় জেলা পর্যায়ে লিগ্যাল এইড প্রশাসনের সাথে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পল্লীশ্রী বালুবাড়ী দিনাজপুরের জেন্ডার জাষ্টিস এন্ড ট্রেনিং শামসুন নাহার এর সভাপতিত্বে সিএসও-নারী ক্লাবের সদস্যদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ দিনাজপুর এর ফাতিমা খাতুন। প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নিপা’র সঞ্চালনায় নারী ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরে বক্তব্য রাখেন আরজিনা আরা, বিশোখা রানী, আরজুমান বেগম, সুমারু কুজুর, হাসনা হেনা। প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন বলেন, যে কোন আইনগত সমস্যার সমাধানে লিগ্যাল এইড অফিস বিনামূল্যে সহায়তা দিয়ে আসছে। বিনামূল্যে সবার জন্য পরামর্শ এবং আপোষযোগ্য মামলা শুনে দু পক্ষকে ডেকে আপোষ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করে থাকে। অস্বচ্ছল, গরিব, অসহায় জনগোষ্ঠীকে আমরা আইনী সহায়তা দিয়ে আসছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল ল’ইয়ার এ্যাডঃ খুরশিদা পারভীন জলি। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ভলেন্টিয়ার মাজেদুর রহমান। জেন্ডার জাস্টিস এন্ড ট্রেনিং ম্যানেজার সামসুন নাহার সভাপতির বক্তব্যে বলেন, পল্লীশ্রী দীর্ঘদিন ধরে অসহায়, নির্যাতিত মানুষের পাশে থেকে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সকল প্রকার আইনী সহায়তা প্রদান করে আসছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বা তৃণমূল পর্যায়ে গিয়ে সৃষ্ট ঘটনার তদন্ত করে আপোষযোগ্য হলে আপোষ মিমাংসার মাধ্যমে তা নিষ্পত্তি করি। আর যেটা মিমাংসার যোগ্য নয়, তা লিগ্যাল এইড এর মাধ্যমে মামলার পরামর্শ প্রদান করি। আমরা বর্তমানে দিনাজপুর সদর, চেহেলগাজী ইউনিয়ন, ফাজিলপুর ইউনিয়ন ও শেখপুরা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করে আসছি।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ

দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন

সময়: ১১:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

২৪ মে শনিবার জেলা লিগ্যাল এইড অফিসের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজিএফ) ঢাকা’র সহযোগিতায় জেলা পর্যায়ে লিগ্যাল এইড প্রশাসনের সাথে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পল্লীশ্রী বালুবাড়ী দিনাজপুরের জেন্ডার জাষ্টিস এন্ড ট্রেনিং শামসুন নাহার এর সভাপতিত্বে সিএসও-নারী ক্লাবের সদস্যদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ দিনাজপুর এর ফাতিমা খাতুন। প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নিপা’র সঞ্চালনায় নারী ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরে বক্তব্য রাখেন আরজিনা আরা, বিশোখা রানী, আরজুমান বেগম, সুমারু কুজুর, হাসনা হেনা। প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন বলেন, যে কোন আইনগত সমস্যার সমাধানে লিগ্যাল এইড অফিস বিনামূল্যে সহায়তা দিয়ে আসছে। বিনামূল্যে সবার জন্য পরামর্শ এবং আপোষযোগ্য মামলা শুনে দু পক্ষকে ডেকে আপোষ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করে থাকে। অস্বচ্ছল, গরিব, অসহায় জনগোষ্ঠীকে আমরা আইনী সহায়তা দিয়ে আসছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল ল’ইয়ার এ্যাডঃ খুরশিদা পারভীন জলি। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ভলেন্টিয়ার মাজেদুর রহমান। জেন্ডার জাস্টিস এন্ড ট্রেনিং ম্যানেজার সামসুন নাহার সভাপতির বক্তব্যে বলেন, পল্লীশ্রী দীর্ঘদিন ধরে অসহায়, নির্যাতিত মানুষের পাশে থেকে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সকল প্রকার আইনী সহায়তা প্রদান করে আসছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বা তৃণমূল পর্যায়ে গিয়ে সৃষ্ট ঘটনার তদন্ত করে আপোষযোগ্য হলে আপোষ মিমাংসার মাধ্যমে তা নিষ্পত্তি করি। আর যেটা মিমাংসার যোগ্য নয়, তা লিগ্যাল এইড এর মাধ্যমে মামলার পরামর্শ প্রদান করি। আমরা বর্তমানে দিনাজপুর সদর, চেহেলগাজী ইউনিয়ন, ফাজিলপুর ইউনিয়ন ও শেখপুরা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করে আসছি।

আরও পড়ুনঃ  তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়