Dhaka ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেশের স্বার্থবিরোধী মার্কিন ‘দাসত্ব চুক্তি’ বাতিলের দাবি বাংলাদেশ গণমুক্তি পার্টির

  • Reporter Name
  • সময়: ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১০১ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত ‘দাসত্ব চুক্তি’ বাতিলের দাবিতে গণ-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)।

শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের সভাপতি এম এ আলীম সরকার।

সমাবেশে তিনি বলেন, পশ্চিমা কর্তৃত্ববাদী শক্তিগুলো বিভিন্ন অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, “জাতীয় নির্বাচনের তিন দিন আগে ড. ইউনুস দেশের স্বার্থবিরোধীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছেন, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নির্ভরশীল করে তুলতে পারে।”

এম এ আলীম সরকার আরও বলেন, “বিদেশি শক্তির চাপের কাছে নতি স্বীকার করে দেশের নীতিনির্ধারণ করা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের জনগণ এমন কোনো চুক্তি মেনে নেবে না, যা দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র-যুবসমাজ এবং জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”

তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় উন্নয়ন সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তা অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। কোনো বৈষম্যমূলক ও একতরফা শর্তযুক্ত চুক্তি স্বাধীন দেশের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।

সমাবেশ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

  • দেশের সার্বভৌমত্ববিরোধী সব চুক্তি প্রকাশ করতে হবে।
  • জাতীয় স্বার্থবিরোধী মার্কিন চুক্তি বাতিল করতে হবে।
  • বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপ বন্ধ করতে হবে।
  • জনগণের মতামত ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি করা যাবে না।
  • স্বাধীন ও আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন মোঃ জামাল উদ্দিন, তাহমিনা আক্তার বকুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

দেশের স্বার্থবিরোধী মার্কিন ‘দাসত্ব চুক্তি’ বাতিলের দাবি বাংলাদেশ গণমুক্তি পার্টির

সময়: ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬