বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ, চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভার পশ্চিম হাছনদন্ডী গ্রামের বিশিষ্ট সমাজসেবক, লেখক ও গবেষক, চন্দনাইশ ক্লাব ১৯৮৪-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা এবং পীরে ত্বরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মো. মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোছাম্মৎ মোহছেনা খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন বাদে আছর হাছনদন্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান সিনিয়র মাদ্রাসার মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে মরহুমার মৃত্যুতে চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনসহ সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Reporter Name 



























