টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং একই এলাকার আয়নালের ছেলে মো. রুবেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়ী এলাকায় একটি পুকুরপাড়ের কাচারিঘরের বারান্দার খুঁটির সঙ্গে ওই নারীর স্বামীকে রশি দিয়ে বেঁধে রাখেন আসামিরা। পরে তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী নারী মধুপুর থানায় আরিফ ও রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
Reporter Name 


























