Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে প্রশংসিত এইচটিসি লোকাল-৬ Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner দুদক কমিশনার হিসেবে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিয়োগ পেয়েছেন HTC Local 6 Hailed as a Pillar of Workers’ Rights, Health Benefits and Future Security পদত্যাগ করলেন সাংবাদিক আশিক বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউছার সবুজের আলোচনা সভা অনুষ্ঠিত এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ জামালপুর ছিনতাইকারীর কবলে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য বাবলু বড়ুয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে আল-হাইআতুল উলয়ার চা-চক্র ও মতবিনিময় সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদীয় দলের বৈঠকে বিএনপির এমপিরা

  • Reporter Name
  • সময়: ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় এ বৈঠক শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হতে যাচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট, আর বদরুদ্দোজা চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

আরও পড়ুনঃ  স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
Tag :
জনপ্রিয় নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদীয় দলের বৈঠকে বিএনপির এমপিরা

সময়: ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় এ বৈঠক শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হতে যাচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট, আর বদরুদ্দোজা চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

আরও পড়ুনঃ  শততম পর্বে মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্নার গল্প